Friday, February 6, 2026

SIR-এর নামে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা! বিজেপি-কমিশনকে একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর, শান্তিবজায় রাখার আবেদন

Date:

Share post:

SIR-এর নামে পরিকল্পিতভাবে বাংলায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে!। শুক্রবার উত্তরবঙ্গ যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের বিজেপি ও নির্বাচন কমিশনকে (Election Commission) এক তিরে বিদ্ধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপি (BJP) জানে বাংলায় ভোটে জিততে পারবে না। তাই এসআইআর এর নাম করে ওরা বাংলায় অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। পরিকল্পিতভাবে ঘোঁট পাকানো হচ্ছে।” বেলডাঙায় ‘সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ’ বলে দাবি করে রাজ্যের প্রশাসনিক প্রধানের আবেদন, “বেলডাঙায় কাদের প্ররোচনা আছে আপনারা জানেন। আমি বলব শান্তিবজায় রাখুন।”
আরও খবরমুসলিম ভোটার বাদ দেওয়ার জন্য বিজেপির চাপ, আত্মহত্যা করতে চাইছেন BLO!

ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক খুনে উত্তপ্ত বেলডাঙা। এদিন সকাল থেকে পথ, ট্রেন অবরোধে উত্তপ্ত গোটা এলাকা। এবিষয়ে উত্তরবঙ্গে যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বেলডাঙায় কাদের প্ররোচনা আছে আপনারা জানেন। আমি বলব শান্তিবজায় রাখুন। জুম্মাবারে ওঁদের জমায়েত হয়। চিরকালই হয়। আমাদের দুর্গাপুজো, শিবরাত্রিতেও জমায়েত হয়। আমি কি বারণ করতে পারি? ওঁদের ক্ষোভ সঙ্গত। আমি বলব, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। শান্তি বজায় রাখুন।” বিজেপি অশান্তি করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। এর পরেই বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ করে মমতা বলেন, “ডাবল ইঞ্জিন সরকার প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে। একদিকে নাম কাটছে, অন্যদিকে আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করা হচ্ছে। এর থেকে নক্কারজনক আর কী হতে পারে? ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে অত্যাচার করা হচ্ছে। আমরা বিষয়টি দেখছি। কোর্টে মামলা হয়েছে। আমি ওই সব পরিবারের পাশে আছি।”। বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেন, “এই অত্যাচার যারা করছে, তারাই আবার আশা করছে বাংলার মানুষ তাদের ভোট দেবে!”

এর পরেই এসআইআর নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। কমিশনের বিরুদ্ধে আবার তোপ দেগে মমতা বলেন, “হোয়াট্‌সঅ্যাপে নোটিশ পাঠাচ্ছে। এখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। ডোমিসাইল সার্টিফিকেট চলবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড চলবে না।“

নাম কাটার প্রসঙ্গে মমতা বলেন, “অমর্ত্য সেন, লক্ষ্মীরতন শুক্লা, জয় গোস্বামী, দেব-  এদেরও নাম বাদ দেওয়া হয়েছে। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?” এমনকী ডোমিসাইল সার্টিফিকেটও গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “যে সার্টিফিকেট সর্বত্র মানা হয়, শুধু বাংলাতেই তা অগ্রাহ্য করা হচ্ছে।”

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রককে একযোগে নিশানা করে করে মমতা বলেন, “তাহলে কি ভোট করবে ইলেকশন কমিশন, হোম মিনিস্টার আর বিজেপি পার্টি মিলে? এভাবে চললে ১ শতাংশ ভোটারও থাকবে না।কোনও রাজ্যে এগুলো হচ্ছে না। শুধু বাংলাতেই সব আটকানো হচ্ছে। তাহলে কি নির্বাচন কমিশন ঠিক করবে?”

শেষে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। গণতন্ত্র রক্ষার লড়াই আরও জোরদার হবে।” কমিশনের উদ্দেশে বার্তা দেন, “চেয়ারের মর্যাদা, পরম্পরা আর নিরপেক্ষতা রক্ষা করুন। তাহলে মানুষ আপনাদের শ্রদ্ধা জানাবে।”

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...