Thursday, February 26, 2026

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল! শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে নয়া প্রধান বিচারপতি। দায়িত্বে বিচারপতি সুজয় পাল (Sujay pal)। রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁকে শপথবাক্য পাঠ করান। এতদিন তিনি কলকাতা হাইকোর্টের(Calcutta HC) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিচারপতি সুজয় পালের(Sujay pal) শপথ গ্রহণের পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banarjee)।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করায় বিচারপতি সুজয় পালকে আন্তরিক অভিনন্দন। আমি বিচারপতি পালকে বিচার বিভাগের এই উচ্চ আসনে স্বাগত জানাই।” এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে ছিলেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তিনি অবসর গ্রহণ করেছেন।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের জন্য বিচারপতি সুজয় পালের নাম গত ৯ জানুয়ারি সুপারিশ করে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। কলকাতা হাইকোর্টে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচার প্রশাসন ও বিভিন্ন জনস্বার্থ মামলার শুনানির ক্ষেত্রে তাঁর ভূমিকা কলেজিয়ামের নথিতেও উল্লেখ রয়েছে। শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন। চিরাচরিত ঐতিহ্যবাহী লাল পোশাকে শপথবাক্য পাঠ করতে দেখা গেল তাঁকে।

আইনজীবী হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন পাল। ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। বিচারব্যবস্থায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা তাঁকে উল্লেখযোগ্য বিচারপতিদের তালিকায় এনে দেয়।

পরবর্তীতে ২০২৫ সালের ২৬ মে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টে বদলি করার সুপারিশ করে। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব দেওয়া হল।

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...