Saturday, June 27, 2026

২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন: নিপা ভাইরাস প্রতিরোধ-চিকিৎসায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)। গাইডলাইনে (Guidelines) স্পষ্ট জানানো হয়েছে, নিপায় আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তিকে ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে (Quarantine) থাকতে হবে। ওই ব্যক্তির দিনে ২ বার স্বাস্থ্য পরীক্ষা করানো বাধ্যতামূলক। এই সময়ের মধ্যে কোনও উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী,

  • নিপা আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর সঙ্গে বদ্ধ জায়গায় অবস্থানকারী ব্যক্তিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ সংস্পর্শকারী’ হিসেবে চিহ্নিত করা হবে।
  • যাঁদের আপাতত কোনও উপসর্গ নেই, তাঁদের ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশেষ ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ সেবনের নির্দেশ দেওয়া হয়েছে।
  • যাঁদের শরীরে নিপা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে, তাঁদের ক্ষেত্রে প্রতি ৫দিন অন্তর নমুনা পরীক্ষা করা হবে।
  • একদিনের মধ্যে পরপর ২বার রিপোর্ট নেগেটিভ এলে তবেই রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হবে।
  • হাসপাতাল থেকে ছাড়ার পরেও পরবর্তী ৯০ দিন পর্যন্ত ওই রোগীকে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও খবরবাংলায় নিষিদ্ধ অ্যালমন্ট কিড সিরাপ, বিজ্ঞপ্তি জারি রাজ্য ড্রাগ কন্ট্রোলের
স্বাস্থ্য প্রশাসনের দাবি, এই গাইডলাইন মেনে চললে নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ ছড়ানোর ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। পাশাপাশি অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকারও বার্তা দিয়েছে দফতর।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...