Monday, June 8, 2026

তপসিয়ার সোফা কারখানায় বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

পর পর তিনদিন। বুধ, বৃহস্পতির পরে শুক্রবারও কলকাতায় (Kolkata) বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভরদুপুরে তপসিয়ার (Topsia) একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগে। দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা বহুদূর থেকে দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থলে দফায় দফায় মোট ১১টি ইঞ্জিন পৌঁছয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, দুপুরে শ্রমিকরা ভিতরে কাজ করছিলেন। সেখানেই হঠাৎ আগুন (Fire) লাগে। ফোম, রেক্সিন, কাঠ, আঠার মতো প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় ভয়াবহ আকার ধারণ করে। ঘিঞ্জি জায়গায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

দমকলের ১১টি ইঞ্জিন দ্রুত আগুন (Fire) নেভানোর কাজ করে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমানশর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুনের উৎসস্থলে পৌঁছাতে তাঁদের বেগ পেতে হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসেন। যথা সম্ভব আসবাব বাইরে বার করে আনা হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর বলে আশঙ্কা।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...