Thursday, April 9, 2026

ভুল না পরিকল্পিত! কেন্দ্রীয় আইনমন্ত্রীকে উত্তরীয় পরালেন না মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মণীশ কীর্তনীয়া

বাংলার প্রতি এতটুকু অপমান তিনি কোনোদিন মেনে নেননি আর কখনও নেবেনও না। শনিবার ফের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বুঝিয়ে দিলেন তিনি। এই ধরনের অনুষ্ঠানের রীতি অনুযায়ী অতিথিদের বরণ করে নেয়ার পালা থাকে। হোস্ট মুখ্যমন্ত্রী উপস্থিত সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সূর্যকান্ত সহ কলকাতা হাই কোর্টের নয়া চিফ জাস্টিস এবং বাকি অতিথিদের বরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একজনকে বাদ দিয়ে। তিনি কেন্দ্রীয় আইন মন্ত্রী আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়ালকে উত্তরীয় পরাননি। তার বদলে বিচারপতি তপব্রত চক্রবর্তীকে বলেন উত্তরীয় দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্মান জানাতে।

নিজের বক্তৃতার সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁঝালো কন্ঠে সিংবিধান ও গণতন্ত্রকে রক্ষার কথা বলেন। সেইসঙ্গে গনতন্ত্রে মানুষের এবং সংবাদমাধ্যমের ভূমিকার গুরুত্বও তুলে ধরেন। বিজেপির কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার মানুষকে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করেছে। প্রাপ্য আটকে রেখেছে। বাংলার সাড়ে দশ কোটি মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে অভিভাবক হিসেবে তাঁর প্রতিবাদ যে সর্বত্র জারি থাকবে সেই মুহূর্তের সাক্ষী রইল জলপাইগুড়ি সহ গোটা বাংলা গোটা দেশ।

আরও পড়ুন – এসআইআর-এর চাপ! নন্দীগ্রাম-ইলামবাজারে গণইস্তফা বিএলওদের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...