Friday, June 12, 2026

মিচেলের রেকর্ড, হর্ষিতদের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেই নিষ্ক্রিয় নেতা গিল

Date:

Share post:

ইন্দোরে ভারতীয় বোলারদের হতাশা জনক পারফরম্যান্স। হর্ষিত-অর্শদীপদের শাসন করে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস(Daryl Mitchell and Glenn Phillips) জোড়া শতরান করলেন। মিচেল ১৩১ বলে ১৩৭ রান করেন। অন্যদিকে ফিলিপস ৮৮ বলে ১০৬ রান করেন। সেই সঙ্গে প্রশ্নের মুখে শুভমান গিলের(Subhaman Gill) নেতৃত্ব।

ভারতীয় বোলারদের হতদ্যম করে দেন দুই কিউয়ি ব্যাটার,সেই সময় দেখা যায় অর্শদীপ সিং-মহম্মদ সিরাজদের সঙ্গে কথা বলছেন কেএল রাহুল। ফিল্ড সাজানো হোক বা বোলারদের আত্মবিশ্বাস জোগানো- সব কিছুই নিজের কাঁধে নেন রাহুল। তখন অধিনায়ক গিল দাঁড়িয়ে রয়েছেন লং অফে। সহ অধিনায়ক শ্রেয়স আইয়ারও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। গিলের নিষ্ক্রিয়তা দেখে সমালোচনা করেন স্মিথ। দলের বিপদের সময় গিল যেন মাঠ থেকেই বেড়িয়ে গেলেন বলেই তোপ দাগেন স্মিথ।

২০২৩ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দু’টো সেঞ্চুরি করেছিলেন। রাজকোটেও সেঞ্চুরি করে ম‌্যাচ জেতান মিচেল। সবচেয়ে বড় কথা ভারতীয় স্পিনারদের যেভাবে পাল্টা আক্রমণ করলেন মিচেল, সেটার কোনও জবাব ছিল না অর্শদীপ, সিরাজ, কুলদীপদের কাছে। রাজকোটে যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই যেন ইন্দোরে শুরু করলেন।

ইন্দোরে রেকর্ডও গড়লেন মিচেল। ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে টানা ৫০ প্লাস রানের ইনিংসের তালিকায় মিচেল এখন শীর্ষে। এর আগে কেন উইলিয়ামসন ২০১৪ সালে টানা পাঁচটি ৫০ প্লাস ইনিংস খেলেছিলেন, তবে সেটি ছিল ভারতের বাইরে। তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৭ তুলল নিউজিল্যান্ড।

ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং ৩টি, হর্ষিত রানা ৩টি উইকেট নেন। মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...