Friday, April 10, 2026

হাফ ম্যারাথন দিয়ে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির সূচনা কলকাতায় 

Date:

Share post:

রবিবাসরীয় সকালে মহানগরীতে হাফ ম্যারাথন (Half Marathon)। কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ (Safe Drive Save Life) কর্মসূচির এবছরের সূচনা হল। হাফ ম্যারাথনে উপস্থিত অভিনেতা দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)ও মিমি চক্রবর্তীরা (Mimi Chakraborty)।

৫ কিলোমিটার দৌড়ের সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন রেড রোডে ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দৌড়ের সূচনা করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma), অতিরিক্ত পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার সন্তোষ পান্ডে। হাফ ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে যথেষ্ট উৎসাহ চোখে পড়ে।

কলকাতার পুলিশ কমিশনার বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন – ২০২৬’ এবছর ষষ্ঠ বর্ষে পদার্পণ করল। গত কয়েক বছরে কলকাতায় দুর্ঘটনার হার অন্যান্য শহরের থেকে কমেছে। ফিরহাদ হাকিম বলেন, “আমরা ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ উদ্যোগের জন্য কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই। এখন কলকাতায় সড়ক দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে কম। NCRB রিপোর্ট অনুসারে, কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর এবং এর কৃতিত্ব কলকাতা পুলিশের।” কলকাতা পুলিশের এই অসাধারণ উদ্যোগে শামিল হতে পেরে খুশি অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। সকলকে নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তাও দেন দেব-রুক্মিণীরা।

 

Related articles

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...