Friday, June 12, 2026

সভা করলেন মোদি: দিনভর সিঙ্গুর, হুগলির মানুষ চরম ভোগান্তিতে

Date:

Share post:

সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তার জন্য বাংলার মানুষের ভোগান্তি হবে না, তা যে হওয়ারই নয়। নদিয়ার রানাঘাটে তিনি সভায় যোগ দিতে পারেননি। তাতেই মৃত্যু হয়েছিল তিন সমর্থকের। সিঙ্গুরের সভায় যে সাধারণ মানুষ আরও ভোগান্তির শিকার হবেন না, তা যেন অকল্পনীয়। রবিবারের সভার জেরে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। অভিযোগ, সভায় লোক নিয়ে যাওয়ার জন্য হুগলির আরামবাগসহ বিভিন্ন এলাকা থেকে সব বাস তুলে নেওয়া হয়েছে। এছাড়াও লাইন থেকে তুলে নেওয়া হয়েছে অটো। বিঘ্ন ট্রেন পরিষেবাও। আরও পড়ুন: রবিবার বেলডাঙায় ইউসুফ: দেখা করলেন মৃত আলাউদ্দিনের পরিবারের সঙ্গে

যার জেরে যানবাহনের অভাবে বাধ্য হয়ে অনেক নিত্যযাত্রীকে টোটো করে একাধিক দফায় যাতায়াত করতে হচ্ছে। ফলে যাতায়াতের খরচও বেড়ে গিয়েছে উল্লেখযোগ্যভাবে। এতে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, রাজনৈতিক সভা-সমাবেশের জন্য সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ছে। তাঁদের বক্তব্য, “কোন নেতা বা মন্ত্রী আসছেন, তাতে আমাদের কী? সাধারণ মানুষকে বিপদে ফেলে তাঁদের হেনস্থা করে ,কী ধরনের সেবা করছে আমাদের জানা নেই। কিন্তু সময় মতো গাড়ি না পাওয়ায় বিপদে পড়তে হচ্ছে আমাদেরই।”

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...