Thursday, April 9, 2026

এসআইআর চলাকালীন অশান্তি ঠেকাতে রাজ্যকে সতর্ক করল কমিশন

Date:

Share post:

রাজ্যে চলমান এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ার সময় সাম্প্রতিক অশান্তির ঘটনার পর নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে সতর্কবার্তা দিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, বেলডাঙার সাম্প্রতিক অশান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি এবং সব জেলাশাসকের কাছে কমিশনের চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এসআইআর চলাকালীন কোনও এলাকায় হিয়ারিং কেন্দ্র ঘিরে অশান্তি বা আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে, তার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের উপর বর্তায়। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপিকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। জেলা জেলাশাসকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কমিশনের নিয়ম অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক রিপোর্ট সিইও দফতরে পাঠাতে হবে। প্রথম সপ্তাহের রিপোর্টে চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা উল্লেখ করা হয়েছিল। দ্বিতীয় সপ্তাহের রিপোর্টে বেলডাঙার অশান্তির বিস্তারিত তথ্য পাঠানো হচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, কমিশনের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার সময় প্রতিটি হিয়ারিং কেন্দ্র এবং সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা প্রাধান্য পাচ্ছে, যাতে ভোটাররা নিরাপদে ও বাধাহীনভাবে নিজের মতামত প্রদানের সুযোগ পান।

আরও পড়ুন- এসআইআর আতঙ্কের জের! শান্তিপুর ও নামখানায় মৃত ২

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...