Friday, April 10, 2026

ছ’মাসের বিরতি! কবে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরবেন রো-কো জুটি?

Date:

Share post:

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। এরপর শুরু হবে টি২০ ক্রিকেটের রমরমা। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০(T20) সিরিজ তারপরই শুরু হবে টি২০ বিশ্বকাপ। এরপর আবা আইপিএল। ফলে ভারতীয় দলের জার্সিতে দীর্ঘ সময় দেখা যাবে না বিরাট কোহলি-রোহিত শর্মাকে(Virat Kohli-Rohit Sharma)। আবার কবে রো-কো-কে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে? তুলে ধরা হল এই প্রতিবেদন।

বর্তমান সূচি অনুসারে, নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পর রোহিত ও বিরাটকে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। প্রায় ছয় মাস পর আবার ভারতীয় দলের দেখা জার্সিতে দেখা যাবে। জুন মাসে সেই অপেক্ষার অবসান হতে পারে। কারণ আফগানিস্তান দল তিন ম্যাচের একদিনের সিরিজ(ODI) খেলতে ভারতে আসবে। এই সিরিজেই রোহিত ও বিরাটের ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে নির্বাচকদের উপর—তাঁরা খেলাবেন নাকি বিশ্রাম দেবেন, সেটাই দেখার বিষয়।

জানা যাচ্ছে, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ও আইপিএল শেষ হওয়ার পরেই তাঁরা আবার ভারতের হয়ে খেলতে পারেন। ফলে ভক্তদের জন্য অপেক্ষাটা আরও দীর্ঘ হতে চলেছে। টি২০ আন্তর্জাতিক এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন দুই মহারথী। ফলে বর্তমানে রোহিত-বিরাটের খেলা শুধুই ওডিআইতেই সীমাবন্ধ।

আগামী বছর একদিনের বিশ্বকাপ। ফলে রোহিত-বিরাটকে(Virat Kohli-Rohit Sharma) বিশ্বকাপে খেলা নিয়ে চর্চা চলছে। কিন্তু দুই জনেরই আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা বিরতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপাতত ছয় মাস পর ফের তাদের টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে দেখা যেতে পারে।

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...