Saturday, April 11, 2026

হিন্দিতে কথা না বলার শাস্তি! ছত্তিশগড়ে ৩ বাঙালি ছাত্রকে নামিয়ে দেওয়া হল ট্রেন থেকে

Date:

Share post:

বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্যাতন অব্যাহত। বেছে বেছে বাঙালি-অত্যাচার কেন? এই প্রশ্নের জবাব এখনও মেলেনি। এবার বাংলা বলার অভিযোগে ছত্তিশগড়ের(chhattisgarh) একটি স্টেশনে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হল ৩ বাঙালি পড়ুয়াকে। অভিযোগ, পশ্চিমবঙ্গের তিন কিশোর পুলিশি জিজ্ঞাসাবাদের সময় হিন্দিতে কথা বলতে না পারায় তাদের আটক করা হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস।

পূর্ব বর্ধ্মানের কেতুগ্রামের গঙ্গাটিকুরি পঞ্চায়েতের ঝামটপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দা দিনমজুর দম্পতি পূর্ণচন্দ্র দাস ও সুখীদেবীর একমাত্র পুত্র কার্তিক দাস (১৬)। সে বহরান জয়দুর্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ওই পাড়ার আরও দুই কিশোর রাকেশ দাস ও রতন দাস রোজগারের উদ্দেশ্যে গুজরাতের সুরাটে যাচ্ছিল। শুক্রবার বাড়ি থেকে বের হয়েছিল সুরাটের একটি পাউরুটি কারখানায় কাজে যোগ দিত।

রাকেশও কার্তিকের সঙ্গে একই স্কুলে লেখাপড়া করত। মোট ৯ জন যাচ্ছিল সুরাটে। রাকেশের বাবা বাণেশ্বর দাস বলেন, “আমার ছেলে-সহ তিনজন দেড় মাস আগে সুরাটে গিয়েছিল। দু’সপ্তাহ আগে বাড়ি আসে। এরপর আবার একটি দল কাজে যাচ্ছিল। ওই দলে মুর্শিদাবাদের দুটি ছেলেও রয়েছে। শনিবার সন্ধেয় ফোন করে জানানো হয় ছত্তিশগড়ের(chhattisgarh) একটি স্টেশনে তিনজনকে নামানোর পর রায়পুরে রেলপুলিশ আটক করে।”

কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন চালানো হচ্ছে। প্রশাসনিক স্তরে কথা বলছি। ওদের নিরাপদে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনার কথা বলেছি।”দিনের পর দিন বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অসম, ছত্তিশগড়, গুজরাত-সহ দেশের বিভিন্ন রাজ্যে আক্রান্ত-নির্যাতিত বাঙালিরা। প্রতিবাদ চলছে। তারপরেও বাঙালিদের উপর অত্যাচার চালাচ্ছে।

Related articles

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...