মাঘে কমছে শীতের আমেজ! দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ

কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ কমছে শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়তে শুরু করবে। সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী ১৩ ডিগ্রি সেলসিয়াস ও জেলাগুলিতে ৯ থেকে ১১ ডিগ্রী ছিল। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার প্রভাব কমে যাওয়াতেই এই পরিবর্তন। কলকাতা ও আআশপাশের জেলাগুলোতে ফলে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রাতের ঠান্ডা ধীরে ধীরে কম অনুভূত হবে।
Sponsored

যদিও দিনের বেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। সেই কারণে সকালের সময় দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা থাকছে। তবে বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার জন্য দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন: শহরের মধ্যে জলভর্তি গভীর নালা: নয়ডায় মর্মান্তিক মৃত্যু ইঞ্জিনিয়ারের
Sponsored

অন্যদিকে, উত্তরবঙ্গেও আপাতত বড় কোনও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিঙে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে পারদ নেমেছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। এ ছাড়া আর কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নামেনি। সেখানে রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও শীতের দাপট খুব একটা বাড়বে না বলেই মত আবহাওয়া দফতরের। সব মিলিয়ে জানুয়ারির শেষ ভাগে শীতের শেষ ইনিংস খেলতে নামলেও, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বসন্তের আবহাওয়ার আভাস মিলতে শুরু করেছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
