Thursday, June 11, 2026

T20 WC: বাংলাদেশকে পাল্টা চাপে ফেলল আইসিসি, খেলতে তৈরি বিকল্প দেশও

Date:

Share post:

টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup) শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে। এরমধ্যে কূটনৈতিক বিষয়কে ক্রিকেট মাঠের মধ্যে টেনে এনে জটিলতা সৃষ্টি করছে ইউনুস সরকার। এই পরিস্থিতিতে প্রতিদিন নিত্যনতুন দাবি নিয়ে আইসিসির কাছে দরবার করছে বাংলাদেশ(Bangladesh)। কিন্তু এবার কড়া অবস্থান নিয়েছে আইসিসি(ICC) ।

বিগত কয়েকদিন ধরে পেতে বাংলাদেশের(Bangladesh) সঙ্গে আলোচনা চালিয়েছে। কিন্তু তাতেও বরফ বলেনি। এই পরিস্থিতিতে। বাংলাদেশকে সময়সীমা বেধে দিলেন জয় শাহরা।

বাংলাদেশের যাবি যে কোনোভাবেই মানা হবে না তা স্পষ্ট করে দিয়েছে আইসিসি(ICC)। আইসিসি বর্তমানে ২১ জানুয়ারী পর্যন্ত বিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে, কিন্তু যদি বাংলাদেশ টুর্নামেন্টে অংশগ্রহণ না করে, তাহলে স্কটল্যান্ড খেলবে। বাংলাদেশ গ্রুপ বদল করার জন্য আবেদন করছে যাতে তাদের ভারতের মাটিতে খেলতে না হয়। শ্রীলঙ্কাতে খেলতে রাজি পদ্মাপাড়ের দেশ।।

এদিকে চাপের কৌশল নিয়েছে পাকিস্তানও। তারা বাংলাদেশকে সমর্থন জানিয়েছে গোটা বিষয়টিতে। ঘোলা জলে মাছ ধরতে নেমেছে পাকিস্তান ।জিইও নিউজের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, যদি বাংলাদেশের সমস্যার মিমাংসা না হয় তবে পাকিস্তানও তাদের অংশগ্রহণের ব্যাপারটা পুনর্বিবেচনা করতে পারে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়ে বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে সহমত। পাকিস্তান তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাপ যতই আসুক আইসিসি কোনোভাবেই শেষ মুহূর্তে এসে সূচিতে বা ভেনু সংক্রান্ত বিষয়ে অদল বদল করতে নারাজ জয় শাহরা। কারণ এতে বিস্তার জটিলতা হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশকেই পাল্টা চাপে রাখার কৌশল নিল আইসিসি ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...