Friday, June 12, 2026

কৃষ্ণনগরে বিজেপির ‘অবৈধ’ পার্টি অফিস! বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

Date:

Share post:

বিজেপির ক্ষমতা রাজ্যের কোথাও একটু বাড়লে তারা বাংলার মানুষের উপর কী ধরনের অত্যাচার করে, তা ইতিমধ্যে বিভিন্ন ঘটনায় প্রমাণিত। এবার নদিয়ার বুকে দাঁড়িয়ে নদিয়ারই মানুষের উপর বিজেপির অত্যাচারের কাহিনী তুলে ধরলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে ব্যক্তিগত সম্পত্তি জবর দখল করে বিজেপির পার্টি অফিস তৈরি করা নিয়ে চাপড়া থেকে প্রশ্ন তুললেন তিনি। এরপরেও বিজেপি বাংলার মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন করার ক্ষমতা কিভাবে রাখেন, প্রশ্ন অভিষেকের।

কৃষ্ণনগরের জবরদখল করে তৈরি করা পার্টি অফিস নিয়ে অভিষেক দাবি করেন, কৃষ্ণনগর শহরে রজনী মুখার্জী লেন। ২০১০ সাল থেকে একজনের বাড়ি জোর জবরদস্তি জবরদখল করে শ্যামাপ্রসাদ মুখার্জী ও দীনদয়াল উপাধ্যায় ভবন নামে এটা চালু করা হয়েছিল। বাড়ির মালিক ছিলেন গৌতম সরকার। তিনি ২০১৮ সালে প্রয়াত হন। পরবর্তীকালে তাঁর স্ত্রী সুজাতাদেবী মামলাকরেন উচ্ছেদের। সেই উচ্ছেদের মামলায় আদালত রায় দেয় যে বিজেপিকে এই পার্টি অফিস খালি করতে হবে। সঙ্গে সঙ্গে হাই কোর্টে স্থগিতাদেশ নিয়ে এসে জবরদখল করে আবার সেই পার্টি অফিস চালায়।

সেখানেই ফের একবার উঠে আসে বিজেপির স্বেচ্ছাচারিতা ও বাঙালির উপর অত্যাচারের প্রসঙ্গ। অভিষেক প্রশ্ন তোলেন, যে দল নদিয়া জেলার কৃষ্ণনগরে অবৈধভাবে পার্টি অফিস চালায়। সে বাংলার ১০ কোটি মানুষের বৈধতা নিয়ে প্রশ্ন করে কী করে। যাদের পার্টি অফিস অবৈধ। যার বিরুদ্ধে বাড়ির মালিকের স্ত্রী উচ্ছেদের মামলা করেছে। ২০২৫ সালে আদালত মামলা করেছে, সেই দলকে আমাদের নাগরিকত্বের পরিচয় দিতে হবে?

আরও পড়ুন- সিঙ্গুরে শিল্পের দিশা নেই মোদির ভাষণে! ‘জুমলা’ কটাক্ষে সরব তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...