Saturday, March 21, 2026

শহরের মধ্যে জলভর্তি গভীর নালা: নয়ডায় মর্মান্তিক মৃত্যু ইঞ্জিনিয়ারের

Date:

Share post:

দিল্লি সহ গোটা গাঙ্গেয় ভারতের দূষণে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এই দূষণের একটি বড় কারণ খোদ দিল্লির প্রশাসন জানাচ্ছে – নির্মাণ কাজ। দিল্লি, নয়ডা (Noida) ও পার্শ্ববর্তী এলাকায় যে বিপুল পরিমাণ নির্মাণ কাজ চলছে তা কতটা বিজ্জনক তার প্রমাণ এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার (software engineer) নিজের প্রাণ দিয়ে দিলেন। নির্মাণ কাজের বিপজ্জনক নালায় (pit) গাড়ি নিয়ে পড়ে মৃত্যু হল স্থানীয় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের।

নয়ডা সেক্টর-১৫০ (Noida sector-150) এলাকায় কাজ সেরে শনিবার গভীর রাতে বাড়ি ফিরছিলেন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার (software engineer)। ঘন কুয়াশার জন্য একটি বাঁকে তাঁর গাড়িটি একটি জলভর্তি নালায় পড়ে যায়। সেখান থেকে তিনি সাহায্যের জন্য বাড়িতে ফোন করেন। ওই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন একজন ডেলিভারি বয়। তিনিও উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু শেষরক্ষা হয়নি।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবক গাড়ির দরজা দিয়ে কোনও মতে বেরিয়ে গাড়ির ছাদে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা চালান। বাড়িতে ফোন করে তিনি জানিয়েছিলেন – কোনওমতেই তিনি মরতে চান না। শেষে রবিবার সকালে বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁর দেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ফের উড়ানে বোমাতঙ্ক ফিরল: জরুরি অবতরণ ইন্ডিগো-র বিমানের

এই ঘটনার পরে ফের একবার প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি এর আগেও এই ধরনের অনেক দুর্ঘটনা ঘটেছে। নির্মাণ কাজ এলাকায় (construction area) নিয়ম মাফিক গার্ড দেওয়া না থাকায় দুর্ঘটনা ঘটে। তা সত্ত্বেও উদাসীন রাজ্য প্রশাসন, নলেজ পার্ক থানা।

Related articles

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

বরফের চাদরে ঢাকা পরল সান্দাকফু, উত্তরে লাগাতার তুষারপাতে আতঙ্কিত পর্যটকরা

শনিবার ভোর রাত থেকে টানা তুষারপাতে বিপর্যস্ত সান্দাকফু (Snowfall in Sandakphu)। জায়গায় জায়গায় আটকে পড়েছেন পর্যটকরা। প্রায় ছয়...

অপমানিত প্রধান বিচারপতির চেয়ার! নির্বাচন কমিশনার মামলা থেকে সরলেন সূর্য কান্ত

বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রের বিজেপি সরকার দেশের শীর্ষ...