পারলে বিজেপি দিল্লি সামলা: মোদির দিশাহীন সিঙ্গুর বৈঠকে ফের সুর চড়ালেন অভিষেক

সোমবার বারাসতের সভার আগেই সভার মেজাজ বেঁধে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সিঙ্গুরে যে দিশাহীন ‘পাল্টানোর’ আওয়াজ তোলার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তার পাল্টা নদিয়ার চাপড়া (Chapra) থেকে দিয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। ফের একবার বারাসতের (Barasat) সভার আগে বাংলা-বিরোধী বিজেপির সরকারকে দিল্লি বদলের হুঁশিয়ারি অভিষেকের।
চাপড়ার সভা থেকে যেভাবে বিজেপিকে পাল্টানোর ডাক দিয়েছিলেন অভিষেক, সেই সুরে সুর মিলিয়েই তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, মেয়ের কাছেই থাকবে বাংলা। পারলে বিজেপি দিল্লি সামলা। যেভাবে প্রচার মন্ত্রী নিজের পিঠ চাপড়ানো প্রচারের পিছনে খরচ করেন, তার অর্ধেকও বাস্তবের উন্নয়নের কাজে লাগাতেন তবে দেশের কোটি কোটি মানুষ দুর্দশায় পড়তেন না। তাঁর গ্যাস-বেলুন, ফাঁকা বুক ফোলানো বুলিতে বাংলা শুধুই ‘সোনার বাংলা’, ‘কমল ছাপ’, ‘পরিবর্তন’ স্লোগানই পেয়েছে।
যে পাল্টানোর বার্তা মোদি দেওয়ার চেষ্টা করেছেন সেই মোদিকেই চ্যালেঞ্জ অভিষেকের। তিনি লেখেন, বিজেপি চিৎকার করছে ‘পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার’। ওরা বাংলার মানুষকে বদলে ফেলতে চায়। কিন্তু বিজেপি বাংলার মানুষকে শাস্তি দিয়ে, হেনস্থা করে তাঁদের সামনে যেভাবে ঝোঁকাতে চাইছে তাতে বাংলার মানুষ নত হবে না, ভেঙে পড়বে না, পাল্টাবে না। ২০২৬-এর পর ১০ কোটি বাংলার মানুষ ধুলোয় মিশিয়ে দেবে মোদির (Narendra Modi) গর্ব এবং বাংলার মানুষের হার না মানা মানসিকতার কাছে পরাজিত হয়ে ‘জয় বাংলা’ (Joy Bangla) স্লোগান দেবেন।
আরও পড়ুন : পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের
চাপড়ার রোড-শোতে বিপুল জমায়েতের উল্লেখ করে অভিষেক দাবি করেন, চাপড়ার রোড-শোর বিপুল জমায়েত আকাশের আগুনের শিখার মতো ফলাফল দেখিয়ে দিয়েছে। বাংলার মানুষ ঐক্যবদ্ধ, ক্রুদ্ধ এবং বাংলা-বিরোধীদের ঘরে ঢুকিয়ে দিতে প্রস্তুত। কৃষ্ণনগরে নিরঙ্কুশ জয় পাবে তৃণমূল কংগ্রেস, এবং গোটা বাংলায় বিজেপিকে ৫০-এর নিচে নামিয়ে আনবে। বাংলার মানুষের জয় অবশ্যম্ভাবী।
- - - -মেয়ের কাছেই থাকবে বাংলা পারলে বিজেপি দিল্লি সামলা If the Prachar Mantri spent half as much time on actual development as he does churning out self-congratulatory slogans, millions across the country might not be drowning in misery. From “Sonar Bangla” to “Kamal Chhaap” to… pic.twitter.com/yt9c4DIvHj
— Abhishek Banerjee (@abhishekaitc) January 19, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

শিরোনাম
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
