Monday, April 13, 2026

সাফল্যের শিখরে সেবাশ্রয়-২ ডায়মন্ড হারবার: মঙ্গলে পরিদর্শনে অভিষেক

Date:

Share post:

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা পার – এমন লক্ষ্য নিয়েই নিজের লোকসভা কেন্দ্রে দ্বিতীয় বছর সাফল্যের সঙ্গে সেবাশ্রয় ক্যাম্পের আয়োজন করেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার ডায়মন্ড হারবারে (Diamond Harbour) সেবাশ্রয়-২ (Sebaashray-2) শিবিরের ৪৭ তম দিন। এদিন নিজে গিয়ে ক্যাম্পের কার্যক্রম পরিচালনা, তদারকি করবেন অভিষেক। সেই সঙ্গে ক্যাম্পে আসা নাগরিকদের অভাব অসুবিধা খোঁজ নেবেন তিনি।

আরও পড়ুন : সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

ডায়মন্ড হারবারে গত বছরের ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয়ের দ্বিতীয় পর্বের সূচনা হয়েছিল। ইতিমধ্যেই ৪৬ দিন এই শিবির চলেছে। ৩ লক্ষ ৩৮ হাজারের বেশি মানুষ এখানে পরিষেবার জন্য এসেছেন। ৩১ টি শিবিরের মাধ্যমে ৫৬২৯ জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের বিপুল উন্মাদনায় ২২ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সেবাশ্রয়-২ শিবির (Sebaashray-2) চলবে। শিবির শেষ হওয়ার আগে নিজেই শিবিরের কার্যক্রম তদারকি করতে মঙ্গলবার দুপুরে যাবেন অভিষেক।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...