Monday, April 13, 2026

হাতির তাণ্ডবে ব্যাহত জনজীবন, সতর্কতা জারি প্রশাসনের

Date:

Share post:

লাগাতার হাতির তাণ্ডবে (elephant attack) বিধ্বস্ত বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট অফিসের অন্তর্গত গোস্বামীপুর গ্রাম। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সর্তকতা। বিঘার পর বিঘা আলু জমি, গম ও সরিষা সহ একাধিক ফসল তছনছ করে দিয়েছে হাতির দল। চাষিদের অভিযোগ, ধারদেনা করে চাষ করেছিলেন তাঁরা। লাগাতার চার মাস ধরে হাতির উৎপাতে সব ফসল শেষ। এখন আয় নেই। ঋণ শোধ করবেন কীভাবে, সেই চিন্তায় দিশেহারা পরিবারগুলি।

প্রায় ৩৬টি হাতির দল বড়জোড়া এলাকায় ঢুকে পড়েছে বলে জানিয়েছে বন দফতর। সোমবার রাত থেকে হাতির দলের প্রবেশের পর থেকেই সজাগ বন দফতর। ভোর থেকেই হুলাপার্টি দিয়ে হাতির দলকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করেছিল বন দফতর। জঙ্গলে এই কাজ কঠিন হওয়া সত্ত্বেও এলাকার মানুষকে আশ্বস্ত করছে বন দফতর। এর মধ্যে প্রায় ২৪টি হাতি লোকালয় এলাকায় ঢুকে পড়ায় সেগুলিকে তাড়ানো কঠিন হয়ে পড়ে বন দফতরের পক্ষে। আরও পড়ুন: শীতের জামা গুটিয়ে রাখার পালা! বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

জানা গিয়েছে, উত্তর বনবিভাগের বড়জোড়া রেঞ্জের বনশোল এলাকায় ২টি, সাহারজোড়ার জঙ্গলে ২টি, বেলিয়াতোড় রেঞ্জের রসিকনগর জঙ্গলে ১টি, লাদুনিয়ার জঙ্গলে ২টি, কাঁটাবেশিয়ার জঙ্গলে ১১টি এবং সোনামুখী রেঞ্জের রানীবাঁধের জঙ্গলে ৪টি হাতি থেকে গিয়েছে। সরকারি তরফে ক্ষতিপূরণ দেওয়া হলেও তা খুবই সামান্য বলে অভিযোগ তাঁদের।

তাঁদের দাবি,যে পরিমানে ক্ষতি হয়েছে তার তুলনায় যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা খুবই সামান্য। তবে শুধু গোস্বামীপুর নয়, আশপাশের একাধিক গ্রামেও একই পরিস্থিতি। লাগাতার হাতির হামলায় চাষিরা পথে বসার মুখে। অবিলম্বে স্থায়ী ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। প্রশাসনের তরফে গ্রামবাসীদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...