Monday, April 13, 2026

২৮ জানুয়ারি সিঙ্গুরের সভা মুখ্যমন্ত্রীর, মঞ্চ থেকেই আরও ১৬ লক্ষের বাংলার বাড়ি-র প্রথম কিস্তি!

Date:

Share post:

সিঙ্গুরে (Singur) যে মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২৮ জানুয়ারি সেই মাঠেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই মঞ্চ থেকেই বাংলার বাড়ির আরও ১৬ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবেন তিনি। আর এখানেই বাংলার জনদরদী মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদি সরকারের তফাৎ।

নবান্ন সূত্রে খবর, শেষমুহূর্তে কোনও পরিবর্তন না হলে ২৮ জানুয়ারি সিঙ্গুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করার সম্ভাবনা। একই সঙ্গে আরও ১৬ লক্ষ মানুষকে বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেবেন। এতে রাজ্য সরকারের (State Government) খরচ হবে ১৯ হাজার কোটির বেশি টাকা।
আরও খবরফের ভাঙড়ে বোমাবাজি! ঝলসে গেল তৃণমূলকর্মীর হাত

১৮ জানুয়ারি সিঙ্গুরে (Singur) এসেছিলেন প্রধানমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে আক্রমণ করলেও, বাংলার উন্নয়ন বা শিল্প স্থাপন নিয়ে কোনও কথা বলেননি তিনি। এই পরিস্থিতি ঠিক দশদিন পরে ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী কোনও বড় ঘোষণা করেন কি না, সেই দিকেই তাকিয়ে সব মহল।

Related articles

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...