Monday, March 23, 2026

ফের রাজ্যে SIR আতঙ্কে একের পর এক মৃত্যু

Date:

Share post:

ফের SIR শুনানির আতঙ্কে রাজ্যে একই দিনে একের পর এক মৃত্যুর অভিযোগ (SIR DEATHS)! উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়ায় এক বৃদ্ধের মৃত্যুতে নতুন বছরে এই মহকুমায় এসআইআর সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জনে। মৃতের নাম সহর আলী মণ্ডল (৮৭)। মৃতের নাম একই ধরনের ঘটনা ঘটেছে জলপাইগুড়িতেও। সেখানে মারা গিয়েছেন মকবুল হক (৬১) নামের এক বৃদ্ধ।

জানা গিয়েছে, হাড়োয়া থানার অন্তর্গত উত্তর মাদারতলা গ্রামের বাসিন্দা সহর আলী মণ্ডল (৮৭) এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন বলে পরিবারের দাবি। বুধবার তাঁর দুই ছেলে ও দুই পুত্রবধূ-সহ পাঁচজনের বিডিও অফিসে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তার আগের দিন মঙ্গলবার রাতেই আতঙ্কগ্রস্থ হয়ে হৃদরোগে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও বনভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ রনি, হাড়োয়া ব্লক সভাপতি শফিক আহমেদ ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন মণ্ডল। এটিএম আব্দুল্লাহ রনি কেন্দ্রীয় নীতি ও নির্বাচন কমিশনের নির্দেশিকা নিয়ে মানুষের হয়রানির অভিযোগ তোলেন। আরও পড়ুন: পর্দার ‘মা’-এর বিরুদ্ধে মানসিক অভিযোগে ধারাবাহিক ছাড়লেন শিশুশিল্পী ‘লাট্টু’

একই দিনে জলপাইগুড়ি সদর–১ ব্লকের গারালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মকবুল হক। ২২ জানুয়ারির এসআইআর শুনানির নোটিশ পেয়ে চরম আতঙ্কে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, সেই মানসিক চাপ থেকেই বুধবার হৃদরোগে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে বুধবার মুর্শিদাবাদের ঘোষপাড়া সর্বপল্লিগ্রামের বাসিন্দা হাসিনা (৭০) বিবির মৃত্যু SIR আতঙ্কের জন্য হয়েছে বলে অভিযোগ। বৃদ্ধার ছেলে সাহিদুল মণ্ডলের অভিযোগ, বাড়ির কয়েকজন সদস্যের নামে SIR শুনানির নোটিশ আসায় আতঙ্কে ছিলেন বৃদ্ধা। বুধবার আতঙ্কগ্রস্থ হয়েই মৃত্যু হয় বৃদ্ধার।

Related articles

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...