Monday, April 13, 2026

হোটেলে রোহিতের হাত ধরে টান, অসুস্থ সন্তানের জন্য সাহসী পদক্ষেপ মায়ের

Date:

Share post:

বিরাট কোহলি-রোহিত শর্মাদের সামনে দেখলে অনেকেই নীতি-নৈতিকতা এমনকি নিরাপত্তার কথা ভুলে সামনে চলে যান, কেউ তুলতে চান সেলফি কেউ আবার অটোগ্রাফের আবদার করেন। সম্প্রতি ইন্দোরে হোটেলে সারিতা শর্মা(Sarita Sharma) নামে এক মহিলা রোহিতের(Rohit Sharma) হাত টেনে ধরেন, যা নিয়ে হইচই পড়ে যায়। অবশেষে গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন অভিযুক্ত মহিলা।

কোনও সেলফি বা অটোগ্রাফ নিতে নয়, সারিতা রোহিতের (Rohit Sharma) সামনে গিয়েছিলেন সন্তানকে বাঁচানোর আবেদন নিয়ে। গোটা বিষয়টি স্পষ্ট করেছেন অভিযুক্ত মহিলা। আসলে সারিতার শিশু কন্যা আনিকা একটি জটিল রোগে আক্রান্ত। শিশুটিকে বাঁচাতে একটি ইঞ্জেকশন দরকার, যার দাম ৯ কোটি টাকা। যা আমেরিকা থেকে আনতে হবে। টাকা সংগ্রহের জন্য ছোট ছোট ক্যাম্প করছে আক্রান্ত শিশুর পরিবার। এখনও পর্যন্ত ৪.১ কোটি টাকা উঠেছে। হাতে সময় খুব কম থাকায় সারিতা টাকার জন্য সরাসরি রোহিতের কাছে আবেদন করার সিদ্ধান্ত নেন। ফলে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন।

 

এই প্রসঙ্গে সারিকা(Sarita Sharma) আরও বলেন, “আমি চেষ্টা করেছিলাম রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছে সেলফি তুলতে যাইনি। তাঁদের থেকে আমার সন্তানের জন্য সাহায্য চেয়েছিলাম। আবেগের বশে রোহিত স্যরের হাত টেনে ধরি। আমি এই আচরণের জন্য ক্ষমা চাই। কিন্তু আমার আসল উদ্দেশ্য নিজের সন্তানকে বাঁচানো। আমার বার্তা যদি রোহিত স্যার, বিরাট স্যার শুনতে পান তাহলে আমার শিশুকে বাঁচানোর জন্য সাহায্য করুন।”

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...