Monday, April 13, 2026

গ্রিনল্যান্ড নিয়ে শীঘ্রই চুক্তি! ‘আনন্দে’ ইউরোপীয় দেশগুলির উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের

Date:

Share post:

গ্রিনল্যান্ড ইস্যুতে সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক নিয়ম কার্যকর হওয়ার কথা ছিল আগামী ১ ফেব্রুয়ারি থেকে। কিন্তু আচমকাই সুর নরম করলেন ট্রাম্প। ইউরোপীয় দেশগুলির উপর থেকে প্রত্যাহার করলেন অতিরিক্ত শুল্ক। কারণ ট্রাম্পের ন্যাটোর সঙ্গে বৈঠকের পর গ্রিনল্যান্ড নিয়ে দ্রুত চুক্তি কথা হয়েছে।

সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই ইউরোপীয় দেশগুলির উপর থেকে শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই ফোরাম থেকে তিনি আরও বলেছেন, “আমি চাই গ্রিনল্যান্ড আমেরিকার অংশ হোক, পৃথিবীর বৃহত্তম দ্বীপটির পূর্ণ অধিকার, মালিকানা ও নিয়ন্ত্রণ আমেরিকার হাতে থাকুক। এই উদ্দেশ্যে অমি সামরিক অভিযান চালাবো না। আমেরিকার সম্প্রসারণ নীতির পথে ন্যাটোর বাধা দেওয়া উচিত নয়।” তাঁর কথায়, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ইউরোপকে রক্ষা করেছিল। বিগত কয়েক দশকে আমরা তাদের জন্য তা করেছি, তার তুলনায় এটি খুবই সামান্য দাবি।”

কিন্তু কেন আচমকা এই দেশগুলির উপর থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প? ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, ‘ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকটি ফলপ্রসু ছিল। গ্রিনল্যান্ড নিয়ে শীঘ্রই একটি চুক্তি হবে, তাতে আমরা সহমত। গ্রিনল্যান্ড ছাড়াও গোটা আর্কটিক অঞ্চল এই চুক্তির আওতায় পড়বে।’

 

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...