Tuesday, June 16, 2026

বৃহস্পতিতে বেপাত্তা শীত! সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে

Date:

Share post:

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে উধাও শীতের (Winter Spell) দাপুটে ইনিংস। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, আগামী সাতদিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৫.৭ ডিগ্রির ঘরে পৌঁছেছে। সকাল- সন্ধ্যায় হালকা শীতের অনুভূতি। রাজ্যের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, বসন্ত পঞ্চমীতে উষ্ণতার ছোঁয়া পাবে দক্ষিণবঙ্গ। গোটা সপ্তাহ জুড়ে জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা আপাতত নেই।উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। পশ্চিমের জেলাগুলিতো তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। অন্যদিকে পূবালী বাতাসে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। রবিবার থেকে তাপমাত্রা আরও বাড়বে।

 

Related articles

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...