Wednesday, March 25, 2026

ফের SIR আতঙ্কে মৃত ৪! ইটাহারে দেহ নিয়ে উত্তেজনা

Date:

Share post:

বাড়ছে মৃত্যুমিছিল। শুনানির নোটিশ (SIR death) পেয়ে ফের একইদিনে এল চার মৃত্যুর খবর। এঁদের দু’জন আতঙ্কে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইটাহার, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, পশ্চিম মেদিনীপুরের কাঁথি, মুর্শিদাবাদের বড়ঞা। গোটা পরিবার শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কাঁথির বছর ৫৭-র শামসুন বিবির। সম্প্রতি তাঁর দুই ছেলে এবং এক মেয়ের নামে শুনানির নোটিশ আসে। তারপর থেকেই দুশ্চিন্তায় ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়েই বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়ে পৌঁছান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তরুণ জানা। বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই হয়রানির জবাব মানুষ বিজেপিকে দেবে। একইভাবে নোটিশ পাওয়ার পর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের বড়ঞার বিএলএ-২ জাহাঙ্গির শেখের। আরও পড়ুন: ছত্তিশগড়ে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ছড়িয়ে-ছিটিয়ে কর্মীদের দেহাংশ

এছাড়াও কুলপি এবং ইটাহার থেকে এসেছে আতঙ্কে আত্মঘাতী হওয়ার খবর। ছেলেদের নামে শুনানির নোটিশ আসায় আতঙ্কে বিষ খেয়ে আত্মঘাতী হন কুলপির খালেদা বিবি (৫০)। ইটাহারে স্ত্রীর নামে শুনানির নোটিশ পেয়ে আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন মুরালিপুকুরের চাঁদু সরকার। পেশায় পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার সকাল থেকেই চাঁদুর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাগানের গাছের ডালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। মৃত্যুর খবর পৌঁছাতেই ইটাহার হাইস্কুলে চলা এসআইআর হিয়ারিং ক্যাম্পে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শুনানি। খবর পেয়ে আসেন স্থানীয় বিধায়ক মোশারফ হোসেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে ১২ নম্বর জাতীয় সড়কের চৌরাস্তা মোড় এলাকায় বিক্ষোভ ও পথ অবরোধ শুরু করেন।

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...