Tuesday, June 16, 2026

দিল্লি ‘ধর্ষণের রাজধানী’, আইনশৃঙ্খলা নিয়ে মোদি -শাহকে তোপ অভিষেকের

Date:

Share post:

রাজধানীতে এগারো বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ার সরব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লিকে ‘ধর্ষণের রাজধানী’ বলে উল্লেখ করে একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, নির্ভয়া ট্র্যাজেডির মতোই, ট্র্যাফিক সিগন্যালে গোলাপ বিক্রি করে জীবিকা নির্বাহকারী ১১ বছর বয়সী এক নিষ্পাপ মেয়েকে অপহরণ, ধর্ষণ এবং অজ্ঞান অবস্থায় একটি জঙ্গলে ফেলে রাখা হয়। দিল্লি ভারতের ধর্ষণের রাজধানী হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে।

গত ১১ জানুয়ারি প্রসাদ নগর এলাকায় ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল কিশোরী। সেই সময় একটি ই-রিক্সা দাঁড়ায়। চালক কিশোরীকে রিক্সায় বসতে বলে এবং জানায়, এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সব ফুল বিক্রি হয়ে যাবে। এফআইআরে উল্লেখ, এরপর অভিযুক্ত কিশোরীকে একটি নির্জন জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে কিশোরী সংজ্ঞাহীন হয়ে পড়লে অভিযুক্ত তাকে মৃত ভেবে পালিয়ে যায়। এই ঘটনার কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে বিজেপি সরকারকে কটাক্ষ করে অভিষেক লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিবর্তনের কথা বলেন। পরিবর্তন শুরু হওয়া উচিত বিজেপি শাসিত রাজ্য থেকেই। যে সরকার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, শুদ্ধ বাতাস ও পানীয় জল দিতে পারে না, ভয়াবহ বিস্ফোরণ আটকাতে পারে না, তাদের বাংলায় এসে ভোট চাওয়ার অধিকার নেই।’

এখানেই শেষ নয়, বিজেপি বিরোধী রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তাকেও কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলাতে দুর্ভাগ্যজনক কিছু ঘটলে সেটা নিয়ে রাজনীতি করতে কেন্দ্রীয় এজেন্সি আর জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা চলে আসেন। এবার দিল্লির ঘটনাতেও তাদের সেই তৎপরতা দেখা যাবে তো? এই বিষয়ে গদি মিডিয়াকেও টার্গেট করতে ছাড়েননি সাংসদ। লিখেছেন, ‘আশা করি, এ বার নিজেদের আইনরক্ষাকারী বলে দাবি করা বিজেপি নেতারা সুর চড়াবেন। আশা করি, দিল্লিতে একটি তথ্য অনুসন্ধানকারী দল পাঠানো হবে। আশা করি, জাতীয় মহিলা কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করবে। আশা করি, গদি মিডিয়া এই বিষয়ে পূর্ণাঙ্গ কভারেজ করবে।’

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...