Thursday, March 26, 2026

কাশ্মীরে সেনার গাড়ি দুর্ঘটনা শোক বয়ে আনল ঝাড়গ্রামে: শহিদ ২৮ বছরের সমীরণ

Date:

Share post:

আর মাত্র দুদিন পরে যার উৎসবের আবহে বাড়ি ফেরার কথা ছিল, সেই ছেলের কফিন বন্দি দেহের অপেক্ষায় এখন ঝাড়গ্রামের কুচলাদাঁড়ি গ্রাম। ছুটি নিয়ে বাড়ি ফিরে নিজের ঘরের চাল ঢালাই দেওয়ার কথা ছিল। তার আগেই জম্মু-কাশ্মীরের ডোডা (Doda) জেলায় সেনাবাহিনীর গাড়ি (Indian Army truck) দুর্ঘটনায় শহিদ হলেন ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কুচলাদাঁড়ি গ্রামের বাসিন্দা, ২৮ বছরের সেনা জওয়ান সমীরণ সিং। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ পরিবার, গ্রাম এবং গোটা ঝাড়গ্রাম জেলা।

সমীরণ সিং ভারতীয় সেনাবাহিনীর ব্রেভো কোম্পানির ১৬৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। বৃহস্পতিবার কাশ্মীরের ডোডা জেলার খনি ভগরবাত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ক্যাম্পে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১০ জন জওয়ানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও ৬ জন। নিহতদের মধ্যে ছিলেন ঝাড়গ্রামের সমীরণ সিং। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই কুচলাদাঁড়িতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গিয়েছে, সমীরণ সিং ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। বাবা-মাকে সুখে রাখাই ছিল তাঁর জীবনের প্রধান লক্ষ্য। সেই স্বপ্ন পূরণে তিনি বাবা-মার জন্য নতুন বাড়ি তৈরি করে দিয়েছিলেন। নিজের থাকার জন্য বাড়ির দোতলা নির্মাণের কাজ চলছিল। পরিবারকে তিনি জানিয়েছিলেন, ২৪ তারিখ ছুটি নিয়ে বাড়ি ফিরে নিজের ঘরে ঢালাই দেবেন। সেই মতো সমস্ত প্রস্তুতিও আগেভাগেই ছোট ভাইকে দিয়ে সেরে রেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়িত হল না। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবারই সমীরণ সিংয়ের (Samiran Singh) মরদেহ বাড়িতে ফেরার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও দেহ পাঠানো সম্ভব হয়নি।

আরও পড়ুন : ডোডায় গাড়ি দুর্ঘটনায় সেনাদের প্রাণহানিতে শোকপ্রকাশ অভিষেকের

নিহত জওয়ানের বাবা বীরেন্দ্র সিং এবং ছোট ভাই দিব্যেন্দু সিং বলেন, ছোটবেলা থেকেই সে বলত দেশের জন্য কিছু করবে। সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিল। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করেছিল। ২৪ তারিখ বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু সব শেষ হয়ে গেল।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...