Wednesday, March 25, 2026

ভারত-নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন: আহ্বান প্রাক্তন বিজেপি রাজ্যনেতা চন্দ্র বসুর

Date:

Share post:

সাম্প্রদায়িক শক্তি যেভাবে গোটা দেশে মাথাচাড়া দিয়েছে, তা থেকে দেশকে রক্ষা করার ক্ষমতা রয়েছে একমাত্র নেতাজির আদর্শ মেনে চলা মানুষের। যে সাম্প্রদায়িক শক্তি নেতাজির আদর্শকেই মানে না, তাঁদের শুধুমাত্র নেতাজির (Netaji Subhash Chandra Bose) মূর্তি উন্মোচন করে শ্রদ্ধা জানানোকে কোনওভাবেই সমর্থন করতে পারেন না নেতাজির বংশধরেরা। তাই বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) দেশের নেত্রী হিসাবে এগিয়ে আসার আহ্বান জানালেন খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সহসভাপতি চন্দ্র কুমার বোস (Chandra Kumar Bose)।

এক সময় রাজ্যে বিজেপির প্রতি আস্থা রাখা চন্দ্র কুমার বোস ২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন। আবার ২০২১ সালে কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লোকসভায় লড়াই করেছিলেন তিনি। যদিও আদর্শগত অশান্তির জন্য ২০২৩ সালে বিজেপি থেকে পদত্যাগ করেন চন্দ্র বোস। সেই চন্দ্র বোস এবার দাবি করলেন, শুধুমাত্র বাংলা নয়, ভারতের নেত্রী হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নেতাজি জন্মজয়ন্তী মঞ্চ থেকে দাবি করেন, আমি অনুরোধ করছি মাননীয়া মুখ্যমন্ত্রীকে – শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসাবে নয়, ভারতবর্ষের নেত্রী হিসাবে আপনি এগিয়ে আসুন। নেতাজীর আদর্শ একমাত্র ভারতবর্ষকে রক্ষা করার পথ।

ভারতের বর্তমান বিজেপির তৈরি করা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করে চন্দ্র বোস (Chandra Kumar Bose) স্মরণ করিয়ে দেন, নেতাজির আজাদ হিন্দ ফৌজে (Azad Hind Fauz) যে ৬০ হাজার সৈন্য ছিল তার মধ্যে একজনও মুসলমান, শিখ, হিন্দু, ঈশাই ছিল না। তাঁরা ভারতীয় ছিল। আজ আমরা দেখছি জাতীয় সংহতি ভেঙে পড়ছে। সাম্প্রদায়িক, বিভাজনের রাজনীতি ভারতকে অধিকার করে আছে।

আরও পড়ুন : নেতাজিকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হত? SIR নিয়ে কেন্দ্র-কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির সরকার যেভাবে নেতাজির মূর্তি উন্মোচন করে নেতাজির প্রতি সম্মান দেখানোর যে পথে চলেছে, তাকে কটাক্ষ করে চন্দ্র বোসের দাবি, নেতাজিকে সম্মান একটি মূর্তি উন্মোচন, তাঁর নামে সংগ্রহালয় বা তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে দেওয়া সম্ভব নয়। তাঁকে প্রকৃত সম্মান জানানো হবে তাঁর সমবেত ও ধর্মনিরপেক্ষ আদর্শের পালনের মধ্যে দিয়ে। যে মানুষেরা তাঁর আদর্শকেই পালন করেন না, তাঁদের কোনও অধিকার নেই তাঁকে বা তাঁর স্মৃতিতে সম্মাননা জানানোর।

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...