Saturday, March 7, 2026

ভোটার দিবসে জোড়া কর্মসূচি ঘোষণা অভিষেকের: ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল, কমিশনে প্রতিনিধিদল

Date:

Share post:

‘অপরিকল্পিত’ SIR প্রক্রিয়ার প্রতিবাদে রবিবার রাজ্যজুড়ে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল। শনিবার, মেগা ভার্চুয়াল বৈঠক থেকে কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস। ওই দিনই SIR আতঙ্কে সাধারণ ভোটার ও বিএলও-দের মৃত্যুর প্রতিবাদে জোড়া কর্মসূচির ঘোষণা করেন অভিষেক। ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের পাশাপাশি নির্বাচন কমিশনের দফতরে গিয়ে স্মারকলিপি দেবেন তৃণমূলের (TMC) প্রতিনিধিরা।

গত বছর অক্টোবর থেকে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। এত কম সময়ে SIR প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই সরব বাংলার শাসকদল। ‘অপরিকল্পিত’ SIR-এর জেরে এখন পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এদিন বিএলএ-২ ও বুথ সভাপতিদের ভার্চুয়াল বৈঠকে ‘অপরিকল্পিত’ SIR-এর প্রতিবাদে রণকৌশল বেঁধে দিতে একগুচ্ছ নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভোটারদের অধিকার রক্ষায় তৃণমূল কর্মী, সমর্থকদের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলে নামার নির্দেশ দিলেন তিনি। বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।

অভিষেক (Abhishek Banerjee) বলেন, ”দিল্লির এত বঞ্চনা সত্ত্বেও আমরা আত্মনির্ভর বাংলা গড়ে দেখিয়েছি। সব রাজ্য এসআইআর নিয়ে লড়াইয়ে হার মেনেছে। কিন্তু আমরা ওদের হাতেনাতে ধরেছি এবং সুপ্রিম কোর্টে হারিয়েছি। তাই তো আমরা বলি, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা।’ আমরা দেখছি, ডিইও-দের লগইন আইডি চাইছেন কমিশনের তরফে আসা মাইক্রো অবজার্ভাররা। বিষয়টা আইনিভাবে দেখব এবং পদক্ষেপ করব।” প্রতিবাদ মিছিলের পাশাপাশি রবিবার ফের নির্বাচন কমিশনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।

spot_img

Related articles

বাড়ল রান্নার গ্যাসের দাম, শনিবার থেকেই মধ্যবিত্তের হেঁশেলে কোপ

আশঙ্কা সত্যি হল। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে ভারতে জ্বালানি সংকটের মতো পরিস্থিতি হোক বা না হোক গ্যাসের দাম...

ধর্না মঞ্চে রাতেও তৃণমূল নেত্রী: শনিবার থেকে কোন পথে আন্দোলন

ন্যায্য ভোটাধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে সেই কাজে। এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে...

বদল একাধিক জেলাশাসক: রদবদল রাজ্যের শীর্ষ আধিকারিক পদে

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন (Nabanna) থেকে জারি হওয়া এক...

রদবদল পুলিশের পদে: চার শীর্ষ আধিকারিকের বদলের নির্দেশিকা

রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের একবার বড়সড় রদবদল করল রাজ্য সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক আইজি...