Thursday, June 18, 2026

পরকীয়ার জের! স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত অস্ত্র হাতে থানায় আত্মসমর্পণ স্বামীর

Date:

Share post:

স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ স্বামীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধুপগুড়িতে (Dhupguri)। রক্তাক্ত ধারালো অস্ত্র হাতে পুলিশকে গিয়ে জানান, স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করতে এসেছেন। এই ঘটনায় অবাক পুলিশও। পরকীয়া নিজে সন্দেহের জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের (Police)।

ওই যুবকের নাম শ্রীকান্ত রায় এবং তাঁর স্ত্রীর নাম সোমা রায়। বাড়ি ধূপগুড়ি (Dhupguri) রায়পাড়া ২ নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, কিছুদিন আগেই শ্রীকান্ত রায় জানতে পারেন তাঁর স্ত্রী ওই এলাকারই চিরঞ্জিত নামে একজনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গিয়েছেন। এই বিষয়ে জানাজানি হলে পাড়ায় সভা বসে এবং সেই সভাই নিজের স্ত্রীকে ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন শ্রীকান্ত রায়।

অভিযোগ, হঠাৎ করেই শনিবার সকালে চিরঞ্জিতের বাড়িতে ধারালো অস্ত্র হাতে ঢুকে পড়েন শ্রীকান্ত। সেই অস্ত্র দিয়েই স্ত্রীকে কোপাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে মারা যান সোমা রায়।

তারপর প্রায় এক কিলোমিটার হেঁটে তারপর টোটোয় করে ধূপগুড়ি থানায় পৌঁছে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন শ্রীকান্ত। পুলিশ তাঁকে গ্রেফতার করার পরে চিরঞ্জিতের বাড়ি থেকে সোমার দেহ উদ্ধার করে। সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে কেন এমন কাজ করলেন সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ।

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...