Thursday, March 26, 2026

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আজ কিউইদের বিরুদ্ধে বৈভবরা, জিতলেই গ্রুপ শীর্ষে ভারত

Date:

Share post:

একদিকে যখন রায়পুরে ঈশান ঝড় আর সূর্যোদয়ের দাপটে কুপোকাত ফিলিপস- স্যান্টনাররা তখন অন্যদিকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে (under 19 cricket world cup) অপরাজেয় ভারতকে পড়াস্ত করতে প্ল্যান সাজিয়ে রেখেছে ছোটদের নিউজিল্যান্ড দল। শনিবার দুপুরে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে শীর্ষে থাকতে চান বৈভবরা (Vaibhav Sooryavanshi)। তবে নিউজিল্যান্ডকে দুর্বল ভাবতে রাজি নয় টিম ইন্ডিয়া (India versus New Zealand U19 Cricket World Cup)। শেষ মুহূর্ত পর্যন্ত প্র্যাকটিস করেছেন নীল জার্সির উদীয়মান তারকারা। তাতে অবশ্য ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা কাটছে না আয়ুষদের।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আমেরিকা ও বাংলাদেশকে ভারত হারিয়েছে ঠিকই কিন্তু সেক্ষেত্রে অভিজ্ঞান কুণ্ডু আর বৈভব সূর্যবংশীর উপর পুরোপুরি নির্ভর করতে হয়েছে দলকে। এখনও পর্যন্ত মিডল অর্ডার কিছুই করে উঠতে পারেনি। সবথেকে চিন্তা আয়ুস মাত্রের (Ayush Mhatre) ফর্ম নিয়ে।বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদীরাও আগের দুই ম্যাচে রান পাননি। তাই কোন কারণে প্রথমে বৈভব ব্যর্থ হলে চাপ বাড়বে ভারতের।

এদিননিউজিল্যান্ডকে হারালে গ্রুপের শীর্ষে থেকে সুপার সিক্সে উঠবে ভারত। যদি টিম ইন্ডিয়া হেরেও যায় তাহলেও শীর্ষস্থান বজায় থাকবে কারণ রান রেটে অভিজ্ঞানরা এগিয়ে রয়েছেন। যদি সেরকম হয় তাহলে সুপার সিক্সে ভারতকে খেলতে হবে জিম্বাবোয়ে ও পাকিস্তানের বিরুদ্ধে। দুপুর ১টা থেকে খেলা শুরু।

 

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...