Thursday, March 26, 2026

উইকেন্ডের সকালে ঠান্ডা-কুয়াশার যুগলবন্দি , রবিবার থেকেই শীতের বিদায় সফর শুরু!

Date:

Share post:

হালকা শীতের আমেজে শুরু শনিবার সকাল। কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে। আগামী ২৪ ঘণ্টায় (রবিবার থেকে) উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছে হাওয়া অফিস (Weather Department)। শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। সকালের কুয়াশা কেটে বেলা বাড়তেই হালকা গরম অনুভূত হওয়ার সম্ভাবনা। পাকিস্তান ও জম্মু-কাশ্মীর এলাকায় সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে পূর্ব দিকে সরে আসছে, ফলে ২৬ জানুয়ারি (সোমবার) থেকে তাপমাত্রা বাড়তে পারে।

আগামী সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের উষ্ণতা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। যদিও এখনই তা চরম গরমের রূপ নেবে না। ভোর ও রাতের দিকে হিমেল আমেজ বজায় থাকবে। রোদ চড়া হতেই অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বিশেষ করে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আগামী তিন-চার দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার বড় পরিবর্তন নেই। রবিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে সোমবার পর্যন্ত এবং দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কুয়াশার সম্ভাবনা বেশি। রাজ্যে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...