Friday, March 27, 2026

রাতের অন্ধকারের শোরুম থেকে লক্ষাধিক টাকার সরঞ্জাম চুরি! কালিকাপুরের ঘটনায় গ্রেফতার ২

Date:

Share post:

কালিকাপুরের রিলায়েন্স ডিজিটাল শোরুম (Reliance digital showroom kalikapur) থেকে লক্ষাধিক টাকার সরঞ্জাম চুরি ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। শনিবার রাতে হেডঅফিস থেকে সিসিটিভির মাধ্যমে নজরদারি চলাকালীন মুম্বই থেকে রাত ২টো নাগাদ থানায় ফোন আসে। তারপরেই তদন্তে নামে গড়ফা থানা (Garfa police station)। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত গোটা শোরুম ঘিরে ফেলা হয়। তারপরেই দোকানের ভেতরে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখার সময় নজরে আসে দুই অভিযুক্ত। চুরির পর পালাতে না পেরে দোকানের ভেতরে আলমাররি পেছনেই লুকিয়ে পড়েছিলেন দুজন। উদ্ধার করা হয়েছে যাবতীয় চুরি যাওয়া সরঞ্জাম। আপাতত ধৃতদের জেরা করে কীভাবে তাঁরা গোটা পরিকল্পনা করেছিলেন বা এই ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

ভোটের আবহেই বিজেপিতে অরিন্দম, লড়বেন ভোটে?

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শাসক বিরোধী সব দলই শুরু করে দিয়েছে জোর কদমে প্রচার। ভোটের অবহেই...

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...