Friday, March 27, 2026

লজিক্যাল ডিসক্রিপান্সি- আনম্যাপড ভোটার দেড় কোটির বেশি! রাত সাড়ে ৯টার পর তালিকা প্রকাশ কমিশনের

Date:

Share post:

সকাল দুপুর সন্ধ্যা পেরিয়ে রাত সাড়ে ৯টার পর সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মানার কথা মনে হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission of India)। রাত সাড়ে ৯টার পর লজিক্যাল ডিসক্রিপান্সি- আনম্যাপড ভোটারদের তালিকা (logical discrepancy unmaped voter list) প্রকাশ করা হয়। এবং সেখানে প্রায় ২৫ লক্ষ নাম হঠাৎ করে বেড়ে গেছে! সূত্রের খবর প্রায় ১ কোটি ৫১ লক্ষের নাম রয়েছে তালিকায়। ERO ও AERO-দের কাছে নাকি তা পাঠানো হয়েছে। রবিবার সকাল থেকে নির্দিষ্ট জায়গা অর্থাৎ পঞ্চায়েত অফিস, ব্লক ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙানো হলে তা সকলে দেখতে পাবেন।

বাংলার শাসকদলের (TMC) দায়ের করা মামলার রায়ে সুপ্রিম কোর্ট কমিশনকে ২৪ জানুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশ করা নির্দেশ দেয়। এরপর কাল সারাদিন এই খবরের দিকেই নজর ছিল সকলের। কিন্তু অফিশিয়াল সময় পেরিয়ে যাওয়ার পর আদৌ তালিকা প্রকাশিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষমেষ দেখা যায় রাতে তালিকা প্রকাশ করা হয়েছে। দেরি কেন? সিইও অফিসের (CEO office) এক কর্তা বলেন, দফায় দফায় রাজ্য নির্বাচন কমিশনের দফতর আলোচনার পাশাপাশি দিল্লি থেকেও এ বিষয়ে পরামর্শ নেওয়া হয়। এই কারণেই সম্পূর্ণ তালিকা ওয়েবসাইটে আপলোড করতে রাত হয়ে যায়। এর আগে বলা হয়েছিল, সত্যি অসংগতি ও আনম্যাপড ভোটার নিয়ে সংখ্যাটা ছিল ১ কোটি ২৬ লক্ষ সাড়ে ১৭ হাজার মতো। কিন্তু শনিবারের তালিকায় দেখা গেল তা বেড়ে হয়েছে ১ কোটি ৫১ লক্ষ! হঠাৎ করে সংখ্যাটা বাড়ল কেন? কমিশনের যুক্তি তথ্যে অসংগতির কারণেই নাকি মূল তালিকায় আরও ২৫ লক্ষের নাম উঠেছে।

 

Related articles

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০...

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি...

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...