Friday, March 27, 2026

টলিউড vs বলিউড, ‘টনিক’বাবুকে টেক্কা দিয়ে বছর শেষেই বলিউড ‘কিং’ কামব্যাক!

Date:

Share post:

তিন বছরের অপেক্ষার অবসান, বড়পর্দা কাঁপাতে তৈরি শাহরুখ খান (Shahrukh Khan)। সিনেমা হলে গর্জন করতে চলতি বছরের শেষেই আসছেন রাজার রাজা। ২০২৩ সালে ব্যাক টু ব্যাক তিনটে সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পর যেন সিনেমা থেকে সাময়িক বিরতিতে চলে গেছিলেন বলিউড বাদশা। যদিও সোশ্যাল মিডিয়ার নানা আপডেট থেকে জানা যায় তিনি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন এবং আগামী ছবির স্ক্রিপ্ট সেশন নিয়ে ব্যস্ত থেকেছেন অনেকটা সময়। তারপর বহু প্রতীক্ষিত ‘কিং’ (King) ঝলক প্রকাশ্যে এসেছে। এবার শাহরুখ- সুহানা অভিনীত মাল্টি স্টারকাস্ট এই সিনেমার মুক্তির দিন ঘোষণাও হল একেবারে ধামাকাদার স্টাইলে।

শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে আসে আসে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের ‘কিং’ ছবির রিলিজ ডেটের টিজার। বক্স অফিসে ব্যবসা করতে আগামী ক্রিসমাসকেই বেছে নিয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ‘লার্জার দ্যান লাইফ’ চাঁদ দিয়ে তৈরি ‘বলিউডের রাজা’র (King Movie) ছবি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর ২০২৬- এ। বাদশার জন্মদিনেই এসেছিল প্রকাশ্যে এই ছবির টিজার। তখন থেকেই উন্মাদনার পারদ ঊর্ধ্বমুখী।অ্যাকশনে ভরপুর ছবির একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ্যে এনে ছবি মুক্তির দিন ঘোষণা (Date Announcement) করল ছবির টিম।

এবছর ক্রিসমাসে দেব (Dev) ও পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত বাংলা ছবি ‘টনিক ২’ (Tonic 2) মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে বাংলা ছবিকে প্রাইম টাইম দিয়ে বাংলার হল মালিকরা শাহরুখের ছবির জন্য কতটা স্লট ছাড়েন এবং টলিউডের সুপারস্টারের সঙ্গে ‘বলিউডের বাদশা’র বক্স অফিস যুদ্ধ কতটা জোরালো হয় এখন সেটাই দেখার অপেক্ষা।

Related articles

আবুধাবির আকাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে মৃত্যু ভারতীয়ের!

এক মাস ধরে লাগাতার চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ (West Asia conflict)। হামলা, পাল্টা হামলার জেরে প্রাণ যাচ্ছে হাজার...

সিনিয়র দলে খেলার ছাড়পত্র পেলেন, এবার জাতীয় দলে বৈভব?

আইপিএল(IPL) শুরুর আগেই ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুক্রবার ১৫ বছর পূর্ণ করলেন...

৪২ হাজার মেট্রিক টন LPG ভারতে, অশান্তির মধ্যে হরমুজ পেরিয়ে এল ‘জগ বসন্ত’

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তবে ভারতে যে গ্যাসের হাহাকার দেখা দিয়েছে তা মানতে...

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...