Wednesday, June 17, 2026

রানে ফিরলেন অধিনায়ক, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের লক্ষ্য পাক বধ 

Date:

Share post:

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও বৈভবের ঝড় অব্যাহত। নিউজিল্যান্ডের ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U 19 World Cup) গ্রুপ পর্বে অপরাজিত থেকে শীর্ষস্থানে টিম ইন্ডিয়া (Team India)। সুপার সিক্সে এবার লক্ষ্য পাকিস্তানকে হারানো। ফেব্রুয়ারির শুরুতেই মহারণ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শনিবার খেলতে নেমে শুরু থেকে ভালো ফর্ম ধরে রেখেছিল টিম ইন্ডিয়া।বৃষ্টির কারণে বারবার ম্যাচে বিঘ্ন ঘটে। ভারতীয় বোলারদের দাপটে বড় রান করতে পারেনি কিউই ব্যাটাররা। ডার্কওয়াথ লুইস নিয়ম মেনে ১৩০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২৩ বলে ৪০ রান করে ভারতের ‘বিস্ময় প্রতিভা’। বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) যখন প্যাভিলিয়নে ফিরছেন ততক্ষণে ভারতের জয়ের ভিত তৈরি হয়ে গেছে। এই ম্যাচে রানে ফিরেছেন অধিনায়ক আয়ুশ মাত্রে (Ayush Mahtre)। ২৭ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছে তিনি। তিন ম্যাচে অপরাজিত থেকে লিগ তালিকার শীর্ষে রয়েছে নীল জার্সির প্লেয়াররা। আগামী ১ ফেব্রুয়ারি বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য তৈরি হচ্ছেন বিহান-অভিজ্ঞান-বেদান্তরা।

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...