Sunday, March 8, 2026

বিশ্বকাপের আগে মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকবাজের হামলা, প্রশ্নের মুখে নিরাপত্তা

Date:

Share post:

কয়েক মাস পরই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডার মতো মেক্সিকোতে (Mexico)বসছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)  আসর। কিন্তু তার আগে সেই দেশের ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলা।  মেক্সিকোর(Mexico) মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতো’র সালামানকায় একটি ফুটবল স্টেডিয়ামে ম্যাচ এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারালেন ১১ জন। এই ঘটনায় বিশ্বকাপের আগে সেদেশের স্টেডিয়ামে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে,  ঘটনাটি ঘটেছে সালামানাকা (Salamanca) শহরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ১১ জনের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত। ১০ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি যেখানে চলেছে তার কাছে চারটে ব্যাগ পাওয়া গিয়েছে যেখানে মানুষের কঙ্কাল ছিল।তবে কারা এই হামলা চালিয়েছে সেটা জানানো হয়নি। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

গুয়ানাজুয়াতো প্রদেশের প্রধান আইন শৃঙ্খলা বিষয়ক দফতর থেকে জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওই স্টেডিয়াম ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

চলতি বছর ১১ জুন থেকে শুরু ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মেগা ইভেন্টের আসর বসবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। যদিও তার আগে প্রশ্নের মুখে মেক্সিকোর নিরাপত্তা।

spot_img

Related articles

এজেন্সিতে কাজ না হওয়ায় এবার রাষ্ট্রপতিকে হাতিয়ার! মমতার পাশে দাঁড়িয়ে মোদির বিরুদ্ধে সরব কংগ্রেস-সহ বিরোধীরা

ইডি-সিবিআই বা আয়কর দফতরের মতো ‘অস্ত্র’ প্রয়োগ করেও বাংলায় রাজনৈতিক ফায়দা তুলতে না পেরে ভোটের আগে খোদ রাষ্ট্রপতিকে...

আজ এসএসসির গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় ট্রেন বাতিলের ভোগান্তি! 

রবিবার রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ ডি কর্মীদের নিয়োগ (Group D Written exam) পরীক্ষা হতে চলেছে। গত...

ধর্মতলায় ধর্নার তৃতীয় দিন: নারীদিবসে আজ মহিলা-পুরুষ নির্বিশেষে মিছিলে যোগদানের আহ্বান মমতার

নির্বাচন কমিশন ও বিজেপির চক্রান্তে বাংলার লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্না...

‘অপয়া’ মোদি স্টেডিয়ামে আজ বিশ্বজয়ী হওয়ার লড়াই সূর্য- গম্ভীরদের

একমাস ধরে চলতে থাকা টুর্নামেন্টের সর্বশেষ দিন এসে উপস্থিত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium)আজ কুড়ি কুড়ি...