Wednesday, June 17, 2026

T20 WC: মাঠের বাইরে নয়া নাটক, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান?

Date:

Share post:

ভারতের মাটিতে কোন আইসিসি ইভেন্ট থাকলেই তা নিয়ে নিত্যনতুন সমস্যা সৃষ্টি করে পাকিস্তান(Pakistan )। বিগত কয়েক বছর ধরেই এই ধারাবাহিকতা চলছে, এবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে পাকিস্তান খুব বেশি নাটক করেনি, কিন্তু বিশ্বকাপ এগিয়ে আসতেই তারা পুরনো রূপ ধারণ করেছে। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিতর্কে ইন্ধন দিয়েছে পাকিস্তান(Pakistan )। এবার বাংলাদেশের সুরে সুর মিলিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাসিয়ে দিয়েছে পিসিবি(PCB)।

তবে সোমবার সন্ধ্যায় পাওয়া গেল আরও একটি বিশেষ আপডেট। গোটা বিশ্বকাপ নয় পাকিস্তান আপাতত ভাবছে শুধুমাত্র ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা। পাকিস্তানের একটি প্রথমসারির সংবাদ মাধ্যম সূত্রে এমনই খবর। আগামী ১৫ই ফেব্রুয়ারি কলম্বোই ভারত এবং পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে। বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট ম্যাচ।

আইসিসিকে চাপে রাখতে এই ম্যাচ বয়কটের কথা ভাবছে পাকিস্তান। বাংলাদেশের পরিবর্তে ইতিমধ্যে স্কটল্যান্ডকে বেছে নিয়েছে আইসিসি। কিন্তু বাংলাদেশকে যেভাবে বাদ দেওয়া হয়েছে তার বিরোধিতা করছে পাকিস্তান। এই পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সমর্থন জানাতে নয়া কৌশল নিল পাকিস্তান।

গোটা বিশ্বকাপ বয়কট করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। আগামী দিনে তাদের সঙ্গে কোনো দেশেই ক্রিকেটীয় সম্পর্ক রাখবে না। এমনকি আগামী বছরগুলিতে আইসিসি ইভেন্টে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এই পরিস্থিতিতে গোটা টুর্নামেন্ট বয়কট না করে আপাতত মার্কি ম্যাচ বয়কটের কথা ভাবছে পিসিবি। বর্তমানে পাক প্রধানমন্ত্রী দেশে নেই তিনি ফিরলেই পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে আলোচনায় বসতে পারেন। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেললে দুই পয়েন্ট কাটা যেতে পারে কিন্তু গ্রুপ পর্বের আরও তিনটি ম্যাচ হাতে থাকছে পাকিস্তানের যা অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে। ফলে নতুন করে অঙ্ক কষা শুরু করেছে পাকিস্তান।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...