Monday, March 30, 2026

পুরীর হোটেলে বুকিং জালিয়াতি, কলকাতা পুলিশের জালে অভিযুক্ত

Date:

Share post:

বিজেপি (BJP) রাজ্য যেন জালিয়াতির আঁতুরঘর! এখন বেশিরভাগ ক্ষেত্রে কোথাও ঘুরতে যাওয়া মানে অনলাইনে হোটেল বুকিং করা হয়। কিন্তু এর মাঝেই অনলাইনে জালিয়াতির খপ্পরেও পড়ছেন বহু মানুষ। কিছুদিন আগেই ভুয়ো ওয়েবসাইট খুলে হোটেল বুকিংয়ের নামে প্রতারণার অভিযোগে আসে আর তারপরেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ (cyber crime department of Kolkata Police) একজনকে গ্রেফতার করল। মঙ্গলবার ভোররাতে মহারাষ্ট্র নিবাসী হুজাইফা শাব্বির দরবার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তরফে খবর, এর আগে পুরী হোটেলের বুকিংয়ের জন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে কলকাতার এক বাসিন্দা প্রায় ৪ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু স্বাভাবিকভাবেই টাকা নেওয়ার পর কোনও বুকিং কনফার্মেশন দেওয়া হয় না উল্টে সেই ব্যক্তির সাথে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। ওয়েবসাইটটি ভুয়ো বুঝতে পেরে সেই ব্যক্তি NCRP পোর্টাল ও স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে খোঁজ পাওয়া যায় ভুয়ো ওয়েবসাইটটির। অবশেষে মঙ্গলবার পুণে থেকে গ্রেফতার করা হয় হুজাইফা শাব্বির দরবার নামে ওই ব্যক্তিকে। পুলিশি জিজ্ঞাসাবাদে গোটা বিষয়টি স্বীকার করেন তিনি।জেরায় জানা গিয়েছে দেশের বেশ কিছু নামী হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে পর্যটকদের প্রতারণা করা হত। মোট ৮৩ জন ভুক্তভোগীর থেকে প্রায় ১৩ লক্ষ ৬০ হাজারেরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে এই চক্রের জাল কতদূর বিস্তৃত সেটাই এখন খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...