Monday, June 22, 2026

BSL: প্রথম পর্বের সেমিতে জয় পেল নর্থ ২৪ পরগনা,হাওড়া হুগলি ওয়ারিয়র্স

Date:

Share post:

শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগে(Bengal Super League) বুধবার ছিল সেমিফাইনালের প্রথম লেগ। ইস্টবেঙ্গল মাঠে, প্রথম সেমিফাইনালে মুখোমুখি জেএইচআর রয়্যাল সিটি এফসি ও নর্থ ২৪ পরগনা এফসি। এই ম্যাচে নর্থ ২৪ পরগনা এফসি এফসি জিতল ১-০ গোলে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৩ মিনিটে আদিদারা পেনাল্টি থেকে গোল করে দলকে জেতালেন।

ম্যাচ শেষে পেনাল্টি নিয়ে রীতিমো ক্ষোভ উগরে দেন রয়্যাল সিটি দলের কোচ সৈয়দ রমন। তিনি রীতিমতো ক্ষোভ উগরে দেন রেফারির প্রতি। প্রশ্ন তোলেন পর পর দুই ম্যাচে তাদের ম্যাচে একই রেফারি দেওয়া হল কেন। তবে তিনি আত্মবিশ্বাসী প্রথম পর্বের ম্যাচ হারলেও আগামী ম্যাচে তার দল আরও ভালো খেলবে এবং জিতে ফাইনালে যাবে।

যদিও উত্তর ২৪ গরগনার কোচ গৌতম ঘোষ জানিয়েছেন, আমরা দ্বিতীয় পর্বের ম্যাচে শূন্য থেকে শুরু করব। এই ম্যাচ নিয়ে পর্যালোচনার পর পরবর্তী ম্যাচের রণকৌশল স্থির করব। আমাদের পরের ম্যাচ কল্যাণীতে সেটা আমাদের কাছে কার্যত ঘরের মাঠ, চেনা মাঠে খেলার সুবিধা থাকবে। পেনাল্টি নিয়ে বিতর্কের অবকাশ নেই।

এদিকে কল্যাণী স্টেডিয়ামে, দ্বিতীয় সেমিফাইনালে হাওড়া হুগলি ওয়ারিয়র্স এফসি সুন্দরবন বেঙ্গল অটো এফসি-র বিরুদ্ধে ৪-৩ গোলে জয় পেল। ফলে দ্বিতীয় পর্বে এগিয়ে থেকেই শুরু করবে ব্যারেটোর দল।

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...