Tuesday, March 31, 2026

হাইকোর্টের নির্দেশ, ৪ বছর পর বীরভূম থেকে সরল বগটুই মামলা

Date:

Share post:

বীরভূম জেলা আদালত থেকে সরল বগটুই মামলা। এর বিচার প্রক্রিয়া সরানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। বীরভূম থেকে মামলা স্থানান্তর করা হল পূর্ব বর্ধমান আদালতে। বীরভূমে তদন্তে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল বলে জানিয়েছিল সিবিআই। সেই মামলায় এই নির্দেশ। গত ৩০ জুলাই সিবিআই মামলায় সরানোর আবেদন করে জানায়, বগটুই মামলার বিচার বীরভূমের বাইরে করার আবেদন করে যে, বীরভূমের বাইরে যে কোন আদালতে বিচারপর্ব বা ট্রায়ালের নির্দেশ দেওয়া হোক। এটাও উল্লেখ করা হয়েছে, সাক্ষীরা নির্দ্বিধায় সাক্ষ্য দিতে পারছে না।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ মার্চ রাতে রামপুরহাট থানার ১৪ নম্বর জাতীয় সড়কের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপ-প্রধান ভাদু শেখকে। সেই রাতেই ভাদুর অনুগামীরা বগটুইয়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। তাতে মৃত্যু হয় ১০ জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুই হত্যাকাণ্ডের তদন্তভার পায় সিবিআই। সিবিআই তৎকালীন রামপুরহাট ১ ব্লক তৃণমূলের সভাপতি আনারুল হোসেন-সহ ২৩ জনের নামে প্রথম চার্জশিট জমা দেয়। আরও পড়ুন: একবিংশ শতকে মধ্যযুগ! আফগানিস্তানে ফিরল ‘দাস প্রথা’-শ্রেণিবিভেদ, আইনি সিলমোহর তালিবানের

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...