Saturday, June 20, 2026

মাথায় ট্রাঙ্ক, গায়ের জামায় সাঁটা দলিল! ‘SIR শুনানিতে’ অভিনব প্রতিবাদ ৭১ বছরের বৃদ্ধের

Date:

Share post:

গায়ের জামা থেকে ঝুলছে একাধিক পরিচয়পত্র ও নথিপত্র, আর মাথায় একটি ভারী লোহার ট্রাঙ্ক। বৃহস্পতিবার এমনই এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হল ঘাটাল বিডিও অফিস (Ghatal BDO Office)। ভোটার তালিকায় নামের সামান্য বিভ্রাটের কারণে ৭১ বছর বয়সী বৃদ্ধ শেখ জাফর আলিকে ডাকা হয়েছিল এসআইআর (SIR) ‘হেয়ারিং’ বা শুনানিতে। বারবার হয়রানি থেকে বাঁচতে এবং নিজের নাগরিকত্বের সব প্রমাণ একবারে পেশ করতে নিজের যাবতীয় পৈতৃক দলিল নথিপত্র ট্রাঙ্কে ভরে সশরীরে বিডিও অফিসে হাজির হন তিনি।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজবনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৮৭ নম্বর বুথের বাসিন্দা শেখ জাফর আলি। ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত রয়েছে ‘শেখ জাফর আলী শেখ’ হিসেবে। নামের শুরুতে এবং শেষে ‘শেখ’ পদবি থাকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসঙ্গতির কারণ দেখিয়ে তাঁকে এসআইআর (SIR) শুনানিতে তলব করা হয়।

লেখাপড়া না জানা এই বৃদ্ধের কাছে নির্বাচন কমিশনের এই তলব এক চরম আতঙ্কের নাম। বারবার কাগজপত্রের খোঁজে ছোটাছুটি না করে তিনি সিদ্ধান্ত নেন বাড়ির সব নথি একবারে নিয়ে আসার। জাফর আলির কথায়, “আমি তো লেখাপড়া জানি না, তাই পরিবারের সব দলিল এই ট্রাঙ্কে ভরে নিয়ে এসেছি। অফিসারদের যা দেখার এখান থেকেই দেখে নেবেন।”

বৃদ্ধের এই নীরব ও করুণ প্রতিবাদের ছবি যখন বিডিও অফিসের (Ghatal BDO Office) বারান্দায় ঘোরাফেরা করছে, তখন কোনও আধিকারিক বা বিএলও (BLO) এই বিষয়ে মুখ খোলেননি। উল্টে এক পুলিশ কর্মী এসে ওই বৃদ্ধকে ট্রাঙ্ক নিয়ে অফিসের বাইরে চলে যাওয়ার নির্দেশ দেন।

এই ঘটনা ফের একবার বুঝিয়ে দিল, ভোটার তালিকা সংশোধন বা সরকারি প্রক্রিয়ার জালে পড়ে সাধারণ মানুষকে, বিশেষ করে বয়স্কদের কতটা চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...