Saturday, June 20, 2026

মডেল বাংলা: কৃষি উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ

Date:

Share post:

রাজ্য বিজেপির নেতাদের মুখে ফের ঝামা ঘষে দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রশংসা ছিনিয়ে আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে কৃষি উন্নয়ন নিয়ে বাংলার ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান(Shivraj Singh Chauhan)।

নবান্ন সূত্রে জানা গেছে, দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্য-সহ একাধিক রাজ্যের কৃষিমন্ত্রীদের সঙ্গে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষন্তি যোজনার অগ্রগতি নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। বৈঠকে জানানো হয়, চলতি অর্থবছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় পশ্চিমবঙ্গ ৮৬ শতাংশ কাজ সম্পূর্ণ করেছে। যা নিয়ে রাজ্যের কৃষি দফতরের ভুয়সী প্রশংসা শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে।

নবান্ন সূত্রের খবর, বাংলাকে মডেল হিসেবে তুলে ধরে অন্য রাজ্যগুলিকে অনুকরণের প্রস্তাব দিয়েছেন । রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, চলতি অর্থবছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় কেন্দ্র ইতিমধ্যে প্রথম কিস্তিতে ২২০ কোটি ৩৫ লক্ষ টাকা এবং কৃষন্তি যোজনায় ১২৬ কোটি ২৫ লক্ষ টাকা রাজ্যকে দিয়েছে। প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই খরচ করেছে রাজ্য। দ্বিতীয় কিস্তির জন্য রাজ্যের তরফে যথাক্রমে ২২০ কোটি ৩৪ লক্ষ টাকা এবং ৮৮ কোটি ৭৫ লক্ষ টাকার প্রস্তাব কৃষি মন্ত্রকে পাঠানো হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...