Saturday, June 20, 2026

দিল্লি পুলিশের অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন

Date:

Share post:

মর্মান্তিক! দিল্লি পুলিশের(Delhi Police )অন্তঃসত্ত্বা SWAT কম্যান্ডোকে নৃশংস ভাবে খুন ঘিরে চাঞ্চল্য দিল্লির মোহন গার্ডেন এলাকায়! মৃতের নাম কাজল চৌধুরী। ২২ জানুয়ারি ২৭ বছরের চার মাসের অন্তঃসত্ত্বা কাজলের মাথায় ডাম্বেল দিয়ে মেরে তাঁকে খুন করেন তাঁর স্বামী এমনটাই জানা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে কাজলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কাজল ২০২২ সালে দিল্লি পুলিশে যোগ দেন। এরপর তিনি নিজের প্রচেষ্টায় SWAT ইউনিটের কম্যান্ডো হন।

প্রসঙ্গত, ২০২৩ সালে কাজলের সঙ্গে অঙ্কুরের বিয়ে হয়। তিনি পেশায় প্রতিরক্ষা মন্ত্রকের কেরানি। তাঁদের দেড় বছরের একটি পুত্র সন্তান আছে। কাজলের পরিবারের তরফে অভিযোগ করা হয় বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য কাজলের উপর চাপ সৃষ্টি করত। প্রায়ই টাকা-পয়সা নিয়ে ঝগড়া হত দুজনের। শুধু তাই নয়, কাজলের বাবা-মায়ের থেকে অঙ্কুর মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিল।

কাজলের পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত অঙ্কুর বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে বলে জানা গিয়েছে। কাজলের অকাল মৃত্যুতে দিল্লি পুলিশ বাহিনীতে শোকের ছায়া।

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...