Saturday, June 20, 2026

ভোটের আগেই গ্রুপ C-গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষা

Date:

Share post:

ভোটপর্ব ঘোষণার আগেই গ্রুপ C-গ্রুপ D নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন(SSC)। রাজ্য স্কুল শিক্ষা দফতরকে নবান্নের তরফে একাধিক স্কুলে গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার অনুমোদন দেওয়া হল।

স্কুল সার্ভিস কমিশন(SSC) আগামী ১ মার্চ গ্রুপ সি ও ৮ মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চলেছে। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি পরীক্ষার জন্য এসএসসির ১৫০০র বেশি পরীক্ষাকেন্দ্র প্রয়োজন। দু’দিনই এসএসসি-কে মাধ্যমিক পরীক্ষার মত পরীক্ষা নিতে হবে।

গ্রুপ সি পদে ২৯৮৯ টি, গ্রুপ ডি পদে ৫৪৮৮ টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই স্কুল সার্ভিস কমিশন গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চেয়ে নবান্নের কাছে অনুমোদন চেয়েছে। বিধানসভা ভোটের আগেই শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চেয়েছিল কর্তৃপক্ষ। নবান্নকে এই বিষয়ে প্রস্তাব পাঠায় স্কুল শিক্ষা দফতর। স্কুল সার্ভিস কমিশনের তরফে ১ মার্চ এবং ১৫ মার্চ দু’টি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে নবান্নের অনুমোদন পাওয়ার পর তারিখ পরিবর্তন হয়ে ১ মার্চ ও ৮ মার্চ হয়।

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...