Saturday, June 20, 2026

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

Date:

Share post:

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা চালু করেছে। এজন্য ‘খাদ্যসাথী আমার রেশন’ মোবাইল অ্যাপে নতুন একটি সুবিধা যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে ডিস্ট্রিবিউটর গুদামের পরিদর্শন রিপোর্ট সরাসরি স্মার্টফোন থেকে আপলোড করা যাবে।

খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই নতুন ব্যবস্থায় পরিদর্শন প্রক্রিয়া আরও দ্রুত, কার্যকর এবং ব্যবহারবান্ধব হবে। এতদিন দপ্তরের আধিকারিকরা রেশন দোকানে পরিদর্শনের রিপোর্ট ওয়েব পোর্টালের মাধ্যমে জমা দিতেন। নতুন অ্যাপ-ভিত্তিক ব্যবস্থায় নজরদারি আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

খাদ্য দফতর জানিয়েছে, নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করতে আগেও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।
সম্প্রতি দপ্তর বিশেষ ও যাচাইমূলক পরিদর্শনের নির্দেশও দিয়েছে। উদ্দেশ্য, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সঙ্গে যুক্ত সব ডিস্ট্রিবিউটরকে সমানভাবে পরিদর্শনের আওতায় আনা এবং নিয়মিত পরিদর্শনের মান যাচাই করা। এই বিশেষ পরিদর্শনের জন্য জেলা রেশনিং অফিসার, জয়েন্ট ডিরেক্টর অব রেশনিং এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ দেওয়া হয়েছে দুই থেকে তিন জন পরিদর্শক নিয়ে বিশেষ দল গঠনের। এই দলগুলির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট মহকুমার সাব-ডিভিশনাল কন্ট্রোলার বা রেশনিং অফিসাররা।

নিয়মিত পরিদর্শনের পাশাপাশি এই বিশেষ পরিদর্শন চালানো হবে বলে জানানো হয়েছে। দফতরের পর্যবেক্ষণে উঠে এসেছে, গত কয়েক মাসে নিয়মিত পরিদর্শনের হার সন্তোষজনক নয়। তাই প্রত্যেক মাসে অন্তত দুটি বিশেষ দলকে আচমকা পরিদর্শনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের দাবি, এর ফলে সরবরাহ শৃঙ্খল, গুদামজাতকরণ এবং রেশন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি আরও নিশ্চিত হবে।

আরও পড়ুন- নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...