Tuesday, March 31, 2026

ভেনেজুয়েলায় ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ১৫

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা ভেনেজুয়েলার সীমান্তে (Venezuela plane crash) । ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান (Columbia flight)। মৃত্যু হয়েছে সকলের। বিমানে ছিলেন ১৩ জন যাত্রী এবং ২ জন ক্রু। ছিলেন সেখানকার একজন নির্বাচিত প্রতিনিধিও।

স্থানীয় সময় বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ভেনেজুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা যাচ্ছিল। অবতরণের কিছু সময় আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। ভেনেজুয়েলার সঙ্গে কলম্বিয়ার সীমান্তের কাছে ওই ফ্লাইটটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কলম্বিয়ার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ভেঙে পড়ে ছিল বিচক্রাফ্ট ( Beechcraft) ১৯০০ টুইন-প্রপেলার বিমান। বিমান সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বিমানটি ‘মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে’। ওই অঞ্চলের পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে।

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...