Tuesday, June 2, 2026

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই একই ঘটনা ঘটল অস্ট্রেলিয়া ওপেনে( Australian Open 2026)। বেলারুশ-ইউক্রনের দুই প্রতিপক্ষ ম্যাচ শেষে একে অপরের সঙ্গে করমর্দন করলেন না। যা নতুন করে বিতর্ক উস্কে দিল।

অস্ট্রেলিয়ান ওপেনের ( Australian Open 2026) সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন বেলারুশের এরিনা সাবালেঙ্কা ও ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনা( Elina Svitolina)। হাত মেলালেন না দুই তারকা। ৬-২, ৬-৩ ফলে সহজেই জয় পেলেন সাবালেঙ্কা(Aryna Sabalenka)। কিন্তু খেলা শুরুর আগেই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠে একটা বার্তা । যেখানে লেখা হয়, ম্যাচের পর একে অপরের সঙ্গে করমর্দন করবেন না, আপনারা দুই খেলোয়াড়কে সম্মান জানাবেন।

উত্তেজনা যা ছিল সব খেলার বাইরের ঘটনায়। ইউক্রেন-বেলারুশের খেলোয়াড়েরা মুখোমুখি হলে যা হয়, সেটিই হয়েছে এবারও। রুশ ও বেলারুশ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান না ইউক্রেনীয় খেলোয়াড়েরা। ম্যাচশেষে সভিতোলিনাও সেই ধারা বজায় রেখেছেন। দুই খেলোয়াড়ের গ্রুপ ছবিও তোলা হয়নি। বেলারুশ এবং ইউক্রেনের কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে। যার প্রভাব পড়ে খেলার মাঠে। টেনিস কোর্টে দুই দেশের ক্রীড়াবিদ শুধুই খেললেন, কিন্ত কোনও খেলোয়াড়ি মনোভাব দেখালেন না।

Related articles

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...