Wednesday, June 24, 2026

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

Date:

Share post:

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ মাধ্যমিক পরীক্ষার্থী। দ্রুত পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড (admit card) দেওয়ার নির্দেশ আদালতের। সেই সঙ্গে জরিমানা স্কুল কর্তৃপক্ষকে।

সোমবার থেকে শুরু চলতি বছরের মাধ্যমিক। ভবানীপুরের একটি নামী স্কুলের এক ছাত্র অ্যাডমিট কার্ড না পেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। বিষয়টা জানামাত্রই স্কুলকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। শুধু তাই নয়, শুক্রবার সন্ধ্যার মধ্যে আবেদনকারী পড়ুয়াকে এনরোলমেন্ট চেয়ে আবেদন করার নির্দেশ দিয়েছে আদালত। মধ্যশিক্ষা পর্ষদকেও (WBBSE) জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড (admit card) দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : অনিশ্চিত! বিএলও-র কাজ করলে কীভাবে মাধ্যমিকের গার্ড: প্রশ্ন তুলে কমিশনকে চিঠি পর্ষদের

মাধ্যমিক ২০২৬-এর আগে এই বিভ্রাট ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। আবেদনকারী ছাত্রের নাম অয়ন দাস। তাঁর অভিযোগ ছিল, শুক্রবার সকাল পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি সে। আদালতে স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছে ওই ছাত্র। আদালতে সেই গাফিলতি প্রমাণিত হয় শুক্রবার। এদিন সেই সংক্রান্ত মামলাতেই স্কুল কর্তৃপক্ষকে জরিমান ও মাধ্যমিক পরীক্ষার্থী যাতে অ্যাডমিট পায় সে ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...