Tuesday, June 23, 2026

SIR-এর খসড়া তালিকায় প্রায় ৪৫ হাজার নাম বাদ! সন্ধেয় কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা

Date:

Share post:

SIR-র প্রক্রিয়ার শেষ ধাপে এসে এখনও হেনস্থার শিকার হচ্ছেন বাংলার মানুষ। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধেয় কালীঘাটে নিজের বাড়ির দলীয় কার্যালয়ে বৈঠক ডাকলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে ভবানীপুরের (Bhawanipur) সমস্ত কাউন্সিলর ও বিএলএ ২-দের ডাকা হয়েছে তৃণমূল সূত্রে খবর।

মমতা বন্দ্যোপাধ্যায়েরই নির্বাচনী কেন্দ্র ভবানীপুর। SIR-এ খসড়া ভোটার তালিকায় এই বিধানসভা কেন্দ্রের প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তৃণমূল সূত্রে খবর, এদিন সন্ধে কালীঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে সন্ধে ৬টা নাগদ ভবানীপুরের সমস্ত কাউন্সিলর ও বিএলএ ২-দের বৈঠকে ডেকেছেন মমতা। এছাড়াও ডাক পেয়েছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ২ মেয়র পারিষদ অসীম বসু, সন্দীপরঞ্জন বক্সি। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও এই বৈঠকে থাকবেন। তিনি নিজেও এই এলাকার বাসিন্দা।

সূত্রের খবর, এদিন প্রথম দফায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সভানেত্রী। দ্বিতীয় দফায় আলোচনায় বসবেন বিএলএ ২-দের সঙ্গে। ভবানীপুরের যেসব ওয়ার্ডে বেশি নাম বাদ পড়েছে-  তা খতিয়ে দেখতে নির্দেশ দিতে পারেন মমতা (Mamata Banerjee)। একই সঙ্গে তাঁর বিধানসভা এলাকায় উন্নয়নের কাজ কতটা হয়েছে স্থানীয় কাউন্সিলরদের থেকে সেই খতিয়ানেও নেওয়ার সম্ভাবনা তৃণমূল সুপ্রিমোর।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...