Friday, April 3, 2026

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

Date:

Share post:

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে সবসময় স্ত্রীর পাশে ছিলেন শ্রীনিবাসন। ঊষার পেশাদার মাইলফলকে চালিকাশক্তি হিসাবে ছিলেন তাঁর স্বামী। আইওএ সভাপতির সঙ্গে ফোনে কথা বলে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৬৭ বছর বয়সে প্রয়াত হলেন শ্রীনিবাসন(Vengalil Sreenivasan)। শুক্রবার ভোরে শ্রীনিবাসন তাঁর বাসভবনে পড়ে যান। সঙ্গে সঙ্গেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খেলা থেকে অসবর নেওয়ার পর রাজনীতি প্রবেশ করেন, ক্রীড় প্রশাসনের জন্য যুক্ত হল ঊষা, স্ত্রী-র জীবনের প্রতিটি পদক্ষেপে স্বামী সমর্থন ছিল।

ভি শ্রীনিবাসনের CISF-এ চাকরি করতেন। ডেপুটি এসপি পদে থেকে অবসর নেন। ১৯৯১ সালে পিটি উষার তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে রয়েছে। যিনি পেশায় চিকিৎসক। নাম উজ্জ্বল ভিগনেশ। আইওএ সভাপতির স্বামীর প্রয়ানের খবর পেয়েই তাঁর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “পিটি ঊষার স্বামী ভি শ্রীনিবাসনের প্রয়াণে আমি ব্যাথিত। কঠিন সময়ে আমি পরিবারের পাশে আছি। এই পরিস্থিতিতে ঈশ্বর তাঁদের লড়ার শক্তি দিক।”

কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “রাজ্যসভার সাংসদ ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি ঊষার স্বামী শ্রী ভি শ্রীনিবাসনের প্রয়াণে শোকাহত। পিটি ঊষার পরিবারের প্রতি সমবেদনা রইল।”

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...